নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুলে উৎসবমুখর পরিবেশে পাঠ সমাপনী দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি এলাকায় অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ হাসেম ইয়াতুননেসা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ গিয়াসউদ্দিন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।
বক্তব্যে তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, জ্ঞান অর্জন ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যৎ জীবনে যোগ্য ও সফল মানুষ হিসেবে গড়ে উঠতে নিষ্ঠা, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।
Leave a Reply