বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে হেরোইনসহ ৭ জনকে গ্রেপ্তার  নারায়ণগঞ্জে ৩০০ শয্যা হাসপাতালে পুনরায় চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম  রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় প্রবাসী মাসুম মিয়া নিহতের ঘটনায় অন্যতম আসামি শাকিল গ্রেফতার সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী বিপ্লব শেখ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার  ভূমি সেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে ফতুল্লায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৩ বন্দরে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ও বর্ষবরণ উদযাপন নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেনকে ফুলেল শুভেচছা জানিয়েছে নারায়ণগঞ্জ ক্লাব নেতৃবৃন্দ  সদর থানা পুলিশের অস্ত্র ও গুলি ছিনতাইয়ের ঘটনায় একজন গ্রেপ্তার  আমরা সকল ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশা নির্বিশেষে একত্রিত হয়ে এ উৎসব উদযাপন করছি: ডিসি

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে মাদক ও ওয়ারেন্ট ভুক্ত আসামসহ ১৪ জন গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৮ জন মাদক কারবারি ও ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে পুলিশ মোট ২ হাজার পিস ইয়াবা, ২১০ পুরিয়া হেরোইন, ৪ বোতল ফেনসিডিল এবং ২০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।

গ্রেপ্তারকৃত হলেন: মো. কাউসার আহম্মেদ ওরফে পলাশ (৩০), মো. খোকন (২৯), সাজ্জাদ জামান ওরফে সোয়াদ (২৪), শামীম (২০), বিজয় (২৮), মো. শরীফ (৩১), তাজেল খান (২৬) এবং মো. এনামুল হক (৩০)।  বুধবার (৪ মার্চ) দিবা গত রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, মাদক মামলায় ৮ জনকে এবং আদালতের ওয়ারেন্ট মূলে আরও ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক নির্মূল করতে পুলিশের এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।