, , ,
শিরোনামঃ
নিজাম উদ্দিনের কোটি টাকায় নেওয়া দুই ঘাটের ইজারা বাতিল করল বিআইডব্লিউটিএ জন্ম-মৃত্যু নিবন্ধনে ‘দৃষ্টান্তমূলক সাফল্য’ অর্জনে সোনারগাঁও ইউএনও’কে বিশেষ প্রশংসাপত্র দিল নারায়ণগঞ্জ জেলা প্রশাসন বাবাকে বাঁচান, পড়াশোনা বন্ধ হয়ে যাবে, ঔষধ কেনার টাকাও নেই- মানবিক ডিসির গণশুনানিতে অসহায় মানুষের আর্তনাদ ও সমাধান ছাড়িয়ে নিতে বিএনপির নেতার দৌড়ঝাপ অব্যাহত ;সিদ্ধিরগঞ্জে অস্ত্রধারী সন্ত্রাসী নাজির গ্রেপ্তারে স্বস্তি ফিরলেও নাশকতার আশংকা একটি বাসযোগ্য ও আধুনিক নগরী গড়তে হলে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন: প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পুরিয়া হেরোইনসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার শহীদ স্বজনের কবর জিয়ারতের মধ্যে দিয়ে শুরু হলো খোরশেদের মাসব্যাপী কর্মসূচি  মসজিদ, মন্দির, কবরস্থান ও মাদ্রাসা—এই চারটা হলো ধর্মীয় খাতের অংশ: এমপি কালাম শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে অভিভাবকের বিকল্প কেউ নেই: রুপগঞ্জ ইউএনও  বন্দরে পুলিশের অভিযানে চোর ও ছিনতাইকারী সন্দেহে ১২ জন গ্রেপ্তার 

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পুরিয়া হেরোইনসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পুরিয়া হেরোইনসহ শ্যামল (২৬) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত পৌনে তিনটার দিকে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এলাকার কালুর বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে সুমিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে শ্যামলকে আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শ্যামল সিদ্ধিরগঞ্জের শিমুলপাড়া এলাকার বোরহান উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আগে থেকেই ৬টি মাদক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আজ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধি ও অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।