, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে এক নির্মান শ্রমিকের ম/রদেহ ঝু/লন্ত অবস্থায় উদ্ধার  রুপগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভূমি অফিসের কর্মচারীর মৃত্যু  রূপগঞ্জে একটি পরিত্যক্ত ভবন থেকে পাঁচটি পাইপগান, তিন রাউন্ড গুলির খোসা ও চার কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার  রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে চলাচলের অনুপযোগী মৃত বিড়ালের পাশেই তৈরি হচ্ছে পারোটা! সিদ্ধিরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে প্রশ্ন এড.সাখাওয়াতের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ রক্ষায় গাছ লাগানোর পাশাপাশি রোপিত গাছের পরিচর্যার আহ্বান সোনারগাঁ উপজেলা কমিটির আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ আসামি গ্রেপ্তার সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-১ রাসুলকে কটাক্ষের জবাব দিতে হবে নবীর আদর্শেই’: এনডিএ চেয়ারম্যান রাজীব

সিদ্ধিরগঞ্জে এক নির্মান শ্রমিকের ম/রদেহ ঝু/লন্ত অবস্থায় উদ্ধার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

সিদ্ধিরগঞ্জে ২৫ বছর বয়সী তরুণ নির্মাণ শ্রমিকের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে এসও রোডের আইলপাড়া এলাকায় নিহতের নিজের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

নিহতের মো. মামুন নোয়াখালীর বেগমগঞ্জের  মোহনপুরা এলাকার খোরশেদ হোসেনের ছেলে।

পেশায় নির্মাণ শ্রমিক মামুন সিদ্ধিরগঞ্জের এসও রোডের আইলপাড়া মোড়ে একটি টিনসেড বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক তদন্তের বরাতে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, নিহতের বাবা সকালে ছেলেকে নাশতার জন্য ডাকতে গিয়ে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ পান। ছেলের সাড়াশব্দ না পেয়ে বাড়িওয়ালা ও প্রতিবেশীর ডাক দেন। পরে তারা পুলিশে খবর দিলে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রতিবেশীরা জানিয়েছেন, দাম্পত্য কলহের জেরে তার স্ত্রী কয়েক মাস আগে একমাত্র সন্তান নিয়ে বাবার বাড়িতে চলে যান। এরপর ওই তরুণ মানসিকভাবে ভেঙে পড়েন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, “মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি আত্মহত্যা কিনা তা রিপোর্ট পেলে বোঝা যাবে। আপাতত একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।