, , ,
শিরোনামঃ
বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার যুবক, দাবি ষড়যন্ত্রের শিকার সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে শ্রমিক লীগ নেতা সাইফুদ্দীন গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে ২১তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: মনিরুল ইসলাম সজল সোনারগাঁয়ে পৃথক অভিযানে ৪৫০০ ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১৪০ জন গ্রেফতার, মাদকসহ বিপুল পরিমাণ অবৈধ দ্রব্য উদ্ধার সাত দিন পর ঢাকার মুগ্ধা থেকে নিখোঁজ সিয়ামকে উদ্ধার করল নারায়ণগঞ্জ ডিবি রাত পোহালেই রেড ক্রিসেন্ট নির্বাচন, একমাত্র তরুণ প্রার্থী নিরব রায়হান তরুণদের উদ্যোগে পুনরায় প্রাণ ফিরছে আরামবাগ যুব সংঘে, শুরু হলো ক্লাব নির্মাণকাজ রেড ক্রিসেন্ট নির্বাচন ঘিরে নবী হোসেন-টিপুর প্যানেলের পরিচিতি সভা, ভোট চাইলেন এমপি আবুল কালাম

সিদ্ধিরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে ২১তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃহত্তর আইলপাড়া, উত্তর হাজীগঞ্জ, দোকান কমিটি ও যুবসমাজের যৌথ উদ্যোগে ২১তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের আইলপাড়া ভোকেশনাল রোডে এ মাহফিলের আয়োজন করা হয়।

সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডি.এইচ. বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ ওয়াজ ও তাফসীর পেশ করেন আন নূর সুন্নীয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মানজুর হোসাইন খন্দকার। মাহফিল শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আব্বাসী মঞ্জিল জৈনপুরী দরবার শরীফের বর্তমান গদ্দিনশীন পীর মুফতী ডা. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা সাইয়্যেদ মুহাম্মদ এহসান উল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৈনপুরী, আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী সাইয়্যেদ মুহাম্মদ ওবায়েদ উল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৈনপুরী এবং সাইয়্যেদ মুহাম্মদ মোস্তফা আহমাদ আমিন আকিব আব্বাসী।

বিশেষ বক্তা হিসেবে ওয়াজ পেশ করেন বাইতুল মামুর জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ মুহাম্মদ আব্দুর রহিম, বাইতুল ফালাহ জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতী শফিউদ্দিন আহমাদ সিরাজী এবং হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা হাফেজ মো. কামরুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন, শাখাওয়াত হোসেন, জাকির হোসেন, মোহাম্মদ জামান, নজরুল ইসলাম, হযরত আলী, ইভানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের নেতৃবৃন্দ।

ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।