বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে হেরোইনসহ ৭ জনকে গ্রেপ্তার  নারায়ণগঞ্জে ৩০০ শয্যা হাসপাতালে পুনরায় চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম  রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় প্রবাসী মাসুম মিয়া নিহতের ঘটনায় অন্যতম আসামি শাকিল গ্রেফতার সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী বিপ্লব শেখ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার  ভূমি সেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে ফতুল্লায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৩ বন্দরে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ও বর্ষবরণ উদযাপন নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেনকে ফুলেল শুভেচছা জানিয়েছে নারায়ণগঞ্জ ক্লাব নেতৃবৃন্দ  সদর থানা পুলিশের অস্ত্র ও গুলি ছিনতাইয়ের ঘটনায় একজন গ্রেপ্তার  আমরা সকল ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশা নির্বিশেষে একত্রিত হয়ে এ উৎসব উদযাপন করছি: ডিসি

সন্ধি’র উদ্যোগে নিরীহ ফিলিস্তিনিবাসীর উপর বর্বর হত্যার প্রতিবাদের মানববন্ধন

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ

আল্লাহ আকবর, ইয়া রাসুল আল্লাহ। যুদ্ধ নয়, শান্তির পৃথিবী চাই, মানবতার বিশ্ব চাই, এই শ্লোগানে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধি’র উদ্যোগে
নিরীহ অসহায় ফিলিস্তিনিবাসীর উপর বর্বর ইসরাইলীদের হত্যার প্রতিবাদের মানববন্ধনের আয়োজন করা হয় ।

১৮ এপ্রিল, শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের নারায়ণগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন বালুরমাঠ নূর মসজিদের সামনে এ বান্ধনবন্ধন অনুষ্ঠিত হয়।
সন্ধি সংগঠনের সভাপতি নূরউদ্দিন সাগরের সভাপতিত্বে এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এসএম ইমদাদুল হক মিলন। দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু। হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলার সভাপতি অ্যাডভোকেট শহিদুল ইসলাম টিটু। বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ। আইন সহায়তা তথ্য মানবাধিকার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক শফিকুল ইসলাম আরজু,বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ শাখার সভাপতি কাজী আনিসুল হক হীরা,হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল।

এ সময় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক – হাজী মোহাম্মদ খালিদ হোসেন পলাশ,সাংগঠনিক সম্পাদক – আতিকুর রহমান অভি, সহ সভাপতি সুমন রায়, সালাউদ্দিন ও ইসলাম,রাসেল,আব্দুল রাজ্জাক, অভি চৌধুরী, শংকর দাশ, মাহাবুব, শাহ জালাল, সোহাগ, মুকুল,মিলন,নিয়াজ,মাসুদুর রহমান সহ অনেকে।

বক্তারা সকলেই বর্বরোচিত মানবতাবিরোধী হত্যা যজ্ঞের
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং যুদ্ধ বন্ধের জোড়ালো দাবি জানান বিশ্ববাসী সহ জাতিসংঘের কাছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।