মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে মালয়েশিয়া প্রবাসীর থেকে স্বর্ণালংকার লুট মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ মর্গ্যান গার্লস স্কুল এডহক কমিটির সভাপতি হলেন এমপি কন্যা নুর বাধন সিটি করপোরেশনের দুই কর্মচারীকে পিটালো হকাররা সাংগঠনিক দক্ষতায় বিশেষ অবদানে সম্মাননা পেলেন জেলা নাজির কামরুল ইসলাম  সিদ্ধিরগঞ্জে মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শনে এমপি মান্নান সিদ্ধিরগঞ্জে ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ; জরিমানা ডাকাতির প্রস্তুতিকালে ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার  ফতুল্লায় ফুডল্যান্ড প্রোডাক্টস’ নামে অবৈধ কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন 

সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান নারায়ণগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, নারায়ণগঞ্জ সদরের আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে বরাদ্দকৃত অনুদানের চেক হস্তান্তর করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, “সরকার সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। এই অনুদান সুবিধাভোগীদের স্বাবলম্বী হতে সহায়তা করবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে অনুদানের অর্থ ব্যবহারের আহ্বান জানাই।”

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদান সমাজের অসহায়, দুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।