মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
মর্গ্যান গার্লস স্কুল এডহক কমিটির সভাপতি হলেন এমপি কন্যা নুর বাধন সিটি করপোরেশনের দুই কর্মচারীকে পিটালো হকাররা সাংগঠনিক দক্ষতায় বিশেষ অবদানে সম্মাননা পেলেন জেলা নাজির কামরুল ইসলাম  সিদ্ধিরগঞ্জে মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শনে এমপি মান্নান সিদ্ধিরগঞ্জে ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ; জরিমানা ডাকাতির প্রস্তুতিকালে ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার  ফতুল্লায় ফুডল্যান্ড প্রোডাক্টস’ নামে অবৈধ কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন  সোনারগাঁয়ে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ এক ডাকাত গ্রেপ্তার  যানযট নিরসনে পেশা দায়িত্বে বিশেষ ভুমিকা পালন করায় টি আই করিম’কে সম্মাননা ক্রেস্ট প্রদান  যুব উন্নয়ন অধিদপ্তর মহাপরিচালকের সাথে ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ এক ডাকাত গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (৪ মে) ভোররাত প্রায় ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি মো. শফিকুল ইসলাম (৩৪),  শেরপুর জেলার ঝিনাইগাতী থানার কান্দিগাঁও গ্রামের মৃত জহর আলীর ছেলে। বর্তমানে তিনি সোনারগাঁ উপজেলার হাতকোপা এলাকায় কামাল নামের এক ঠিকাদারের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

অভিযানের সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে জব্দ তালিকার মাধ্যমে আলামত জব্দ করা হয়েছে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দণ্ডবিধি আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।