, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার  আড়াইহাজারে পৃথক অভিযানে মাদক সেবনের দায়ে ৩ জনকে কারাদণ্ড  মুন্সিগঞ্জে মানবাধিকার ফাউন্ডেশনের মীরকাদিম পৌর কমিটির সদস্যদের পরিচয়পত্র বিতরণ নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন পরকীয়ায় বাঁধা দেওয়ায় গৃহবধুকে হত্যা, স্বামী পলাতক বিগত সময়ে এ দেশের মানুষকে বিনা মামলায় কারাবরণ করতে হয়েছে: এমপি কালাম রূপগঞ্জে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদুল ইসলাম নিজ নিজ দপ্তরের দায়িত্বের পাশাপাশি সমন্বিতভাবে কাজ করলে উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব : ডিসি নাসিক ১৮ নং ওয়ার্ডে এক বাড়িতে পানির রিজার্ভ ট্যাংকে এডিস মশার লার্ভা; বাড়ির মালিককে জরিমানা

শীতার্ত মানুষের মাঝে মানব কল্যাণ পরিষদের কম্বল বিতরণ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা প্রশাসনের আন্তরিক সহযোগীতায় আর্তমানবতা সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মানবিক যোদ্ধা মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার তত্ত্বাবধানে পহেলা ফেব্রুয়ারি বিকেলে নারায়ণগঞ্জ শহরের আইলপাড়া, পাঠানটুলী ও হাজীগঞ্জ এলাকায় মানবিক সহায়তায় প্রায় ১৭০ জন মানুষকে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণের মানবিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় লেখক কল্যাণ পরিষদ পাঠাগারের সভানেত্রী আয়শা আক্তার, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক শরিফুল হাসান রোকন, ১০নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোক্তার হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপি সদস্য মোঃ সোহেল খন্দকার, ক্রীড়াবিদ মোঃ দুলাল, ফতুল্লা ইউনিয়ন পরিষদের মানবিক যোদ্ধা শফিউর রহমান রাজু, মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের মোঃ ইমতিয়াজ ভূইয়া, স্থানীয় যুবদলের নেতা মোঃ রাশেদুল ইসলাম, সমাজকর্মী শওকত আলী মোহন ও রাজিবসহ অন্যান্য। পরিশেষে গরীব অসহায় দুঃস্থ মানুষ কম্বল পেয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠেন এবং মানব কল্যাণ পরিষদের সদস্য ও কর্মীদের জন্য প্রাণ ভরে দেয়া করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।