শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা নারায়ণগঞ্জে অনলাইন পোর্টাল “নিউজ আলো’র শুভ উদ্বোধন আমি নির্বাচিত হইনি, নির্বাচিত করেছেন আপনারা, আপনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে: এমপি কালাম মানুষ যদি সমাজকে আলোকিত করতে পারে, তাহলে একটি পাঠাগার দেশকে আলোকিত করতে পারে:মামুন মাহমুদ  নাসিকের কর্মীর ওপর হামলা; ১৬০ হকারের বিরুদ্ধে মামলা হলেও গ্রেপ্তার নেই বন্দরে দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় সাকিব নামে এক পথচারী নিহত  সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাঁধা দিয়ে বিপাকে নারী,প্রাণনাশের হুমকি;থানায় অভিযোগ শুধু খাল খনন করলে হবে না অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে: মামুন মাহমুদ  ফতুল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১ জন আটক সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০০ ডোজ জলাতঙ্ক ভ্যাকসিন দিলেন এমপি মান্নান

শীতলক্ষ্যা নদী থেকে এসএসসি পরীক্ষার্থী লাশ উদ্ধার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে এসএসসি পরীক্ষার্থী জয় আহমেদের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার থেকে এ লাশ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী

নিহত পরীক্ষার্থী জয় আহমেদ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও পেশায় বাসচালক মারুফের ছেলে। সে এ বছর পিআরডি হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষার্থী ছিল।

জানা যায়, বুধবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষে সহপাঠীদের সঙ্গে ট্রলারযোগে বাড়ি ফেরার সময় চলন্ত ট্রলার থেকে গোসলের উদ্দেশ্যে নদীতে ঝাঁপ দেয় জয়সহ আরও সাতজন সহপাঠী। অন্যরা নিরাপদে উঠে এলেও জয় নিখোঁজ থাকে। পরবর্তীতে ২৫ ঘন্টা পর তার লাশ উদ্ধার করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।