সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
পাঠানটুলিতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ বিএনপি নেতার ছেলে পাঁচদিন পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু  সোনারগাঁয়ে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ; পরিবারের দাবি পরিকল্পিত হত্যা সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার  জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের দোয়া ও তোবারক বিতরণ শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাকির খাঁনের উদ্যােগে মিলাদ ও দোয়া মাহফিল  জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে ৬ নং ওয়ার্ড বিএনপির দোয়া জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বিএনপি নেতা মো: মিয়া চাঁনের উদ্যােগে মিলাদ ও দোয়া মাহফিল ডিসির তদারকিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের শান্তিপূর্ণ ঈদ উদযাপন সহ শিল্পাঞ্চলে বিরাজ করছে স্বস্তি ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার  শুভেচ্ছা জানিয়েছেন মশিউর রহমান রনি

শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাকির খাঁনের উদ্যােগে মিলাদ ও দোয়া মাহফিল 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জাকির খানের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (৩০ মে) বাদ আছর দেওভোগ সাকিম আলী জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম রবি।

বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর সবুর খান সেন্টু।

‎শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফরিদ।
‎এছাড়াও বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশবাসীর ওপর আল্লাহর রহমত ও কল্যাণ চেয়ে প্রার্থনা করা হয়।

‎এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এরশাদ আহমেদ, বিএনপি নেতা লিটন, খোকন, সলিমুল্লাহ করিম সেলিম এবং মহানগর বিএনপি নেতা আকরাম প্রধান।

‎আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম রতন, দেলোয়ার হোসেন খোকন, লিংকন খান, জিয়াউর রহমান জিয়া, পারভেজ মল্লিক, এইচ এম হোসেন, নুর হানিফ, সালে আহমেদ রনি, আলামিন প্রধান, কামাল, হাজী সুমন, রাকিব হাসান রাজ, ইরফান ভূঁইয়া, ফাহিম, সাব্বির, ইসমাইল, লিমন ভূঁইয়া সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।