নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জাকির খানের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) বাদ আছর দেওভোগ সাকিম আলী জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম রবি।
বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর সবুর খান সেন্টু।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফরিদ।
এছাড়াও বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশবাসীর ওপর আল্লাহর রহমত ও কল্যাণ চেয়ে প্রার্থনা করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এরশাদ আহমেদ, বিএনপি নেতা লিটন, খোকন, সলিমুল্লাহ করিম সেলিম এবং মহানগর বিএনপি নেতা আকরাম প্রধান।
আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম রতন, দেলোয়ার হোসেন খোকন, লিংকন খান, জিয়াউর রহমান জিয়া, পারভেজ মল্লিক, এইচ এম হোসেন, নুর হানিফ, সালে আহমেদ রনি, আলামিন প্রধান, কামাল, হাজী সুমন, রাকিব হাসান রাজ, ইরফান ভূঁইয়া, ফাহিম, সাব্বির, ইসমাইল, লিমন ভূঁইয়া সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।