নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
রূপগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাইমদ, চোলাইমদ তৈরির উপকরণ (ওয়াশ) ও সরঞ্জাম উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৩ মে) ভোর ৫টার দিকে রূপগঞ্জ থানার কামসাইর উত্তরপাড়া থলেরঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি— সাদেক মোল্লা (৪৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপ-পরিচালক মো. মামুনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে সাদেক মোল্লাকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৬০ লিটার চোলাইমদ, ৬ হাজার লিটার চোলাইমদ তৈরির উপকরণ (ওয়াশ) এবং মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে প্লাস্টিকের পাইপ ২টি, লোহার বার্নার ২টি এবং স্টিলের নল ২টি।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply