, , ,
শিরোনামঃ
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির বিক্ষোভ সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জে দুই বাসে দুর্বৃত্তের আগুন সিদ্ধিরগঞ্জে মহাসড়কের পাশে পার্ক করা স্টাফ বাসে আগুন, পুড়ল বেশ কিছু অংশ বন্দরে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সিদ্ধিরগঞ্জে সনদ ছাড়াই মশার কয়েল উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা কাশীপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের সামনে আগুন, অল্পের জন্য রক্ষা নারায়ণগঞ্জ আদালতের সামনে দুই পক্ষের সংঘর্ষ, কৃষক দল নেতাসহ আহত কয়েকজন সোনারগাঁয়ে ফসলি জমি দখল করে বালু উত্তোলনের অভিযোগ, ৩০০ মিটার পাইপ ধ্বংস

রূপগঞ্জে দুই বাসে দুর্বৃত্তের আগুন

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

এশিয়ান সড়ক নামে পরিচিত ঢাকা বাইপাস সড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা-গাউছিয়া এলাকায় পার্কিং করা মেঘলা ট্রান্সপোর্ট কোম্পানি পরিবহনের দুইটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ ১৮নভেম্বর বুধবার ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আব্দুর রসিদ মার্কেটের পাশে মেঘলা বাস ডিপোর সামনে এ ঘটনা ঘটে।

মেঘলা পরিবহণ বাসের হেলপার আলম হোসেন বলেন, আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মেঘলা বাস ডিপোর সামনে মেঘলা পরিবহনের বাস ঢাকা মেট্রো-ব-১৫-১৪২৯ ও ঢাকা মেট্রো-ব-১১-৭৬০০ দাঁড়িয়ে ছিল। তিনটি মোটরসাইকেলে মুখোশধারী ছয় দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাস জুড়ে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুই ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে বাস পুড়ে যায়। আগুনে ছয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাসের হেলপার আলম হোসেন ।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ভুলতা-গাউছিয়া এলাকায় দুই বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনের ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।