, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে শেষ হলো দুর্গোৎসব, বিসর্জন হয়নি ২৫ মণ্ডপের প্রতিমা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩ আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ: সজল শীতলক্ষ্যায় প্রতিমা বিসর্জনে শেষ হলো নারায়ণগঞ্জের দুর্গোৎসব বিজয়া দশমীতে নারায়ণগঞ্জে বিসর্জনের প্রস্তুতি পরিদর্শনে বিভাগীয় কমিশনার প্রতিমা বিসর্জন হবে, সম্প্রীতি নয়’—নারায়ণগঞ্জে বিভাগীয় কমিশনার নিট কনসার্নের বিরুদ্ধে মন্দিরের জমি দখলচেষ্টার অভিযোগ, সমাধানে ২৬ অক্টোবর বৈঠক সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার মৈকুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রূপগঞ্জের মৈকুলী এলাকার বাসিন্দা শাহনাজ বেগম (৫৫) এবং একই এলাকার রিফাত হোসেন (২০)। দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভুলতা হাইওয়ে পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর জসিম উদ্দিন।

ইন্সপেক্টর জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা রূপসীর দিকে যাচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং আহত হন আরও তিনজন। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।