শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা নারায়ণগঞ্জে অনলাইন পোর্টাল “নিউজ আলো’র শুভ উদ্বোধন আমি নির্বাচিত হইনি, নির্বাচিত করেছেন আপনারা, আপনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে: এমপি কালাম মানুষ যদি সমাজকে আলোকিত করতে পারে, তাহলে একটি পাঠাগার দেশকে আলোকিত করতে পারে:মামুন মাহমুদ  নাসিকের কর্মীর ওপর হামলা; ১৬০ হকারের বিরুদ্ধে মামলা হলেও গ্রেপ্তার নেই বন্দরে দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় সাকিব নামে এক পথচারী নিহত  সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাঁধা দিয়ে বিপাকে নারী,প্রাণনাশের হুমকি;থানায় অভিযোগ শুধু খাল খনন করলে হবে না অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে: মামুন মাহমুদ  ফতুল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১ জন আটক সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০০ ডোজ জলাতঙ্ক ভ্যাকসিন দিলেন এমপি মান্নান

রূপগঞ্জে এক হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার (১৬ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালত মো. আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, রায়ের পর সাজাপ্রাপ্ত কুড়িগ্রাম জেলার উলিপুর থানার রসুলপুর এলাকার ইব্রাহীম মোল্লার ছেলে মো. আশরাফুল ইসলাম, একই এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে আনিসুর রহমান ও ইব্রাহীম আলীর ছেলে মিজানুর রহমানকে কারাগারে পাঠানো হয়।

তাদের একইসাথে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলার অপর এক ধারায় প্রত্যেককে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

মামলার নথিসূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ নভেম্বর খুন হন রূপগঞ্জ উপজেলার বাসিন্দা সাব্বির রহমান। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় কাজ থেকে ফেরার পথে তার সহকর্মী আশরাফুল আনিসুর ও মিজানুর গলায় তার পেঁচিয়ে সাব্বিরকে হত্যা করে। এ ঘটনায় গ্রেপ্তার হন সাজাপ্রাপ্ত আসামিরা।

 

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।