শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা নারায়ণগঞ্জে অনলাইন পোর্টাল “নিউজ আলো’র শুভ উদ্বোধন আমি নির্বাচিত হইনি, নির্বাচিত করেছেন আপনারা, আপনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে: এমপি কালাম মানুষ যদি সমাজকে আলোকিত করতে পারে, তাহলে একটি পাঠাগার দেশকে আলোকিত করতে পারে:মামুন মাহমুদ  নাসিকের কর্মীর ওপর হামলা; ১৬০ হকারের বিরুদ্ধে মামলা হলেও গ্রেপ্তার নেই বন্দরে দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় সাকিব নামে এক পথচারী নিহত  সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাঁধা দিয়ে বিপাকে নারী,প্রাণনাশের হুমকি;থানায় অভিযোগ শুধু খাল খনন করলে হবে না অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে: মামুন মাহমুদ  ফতুল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১ জন আটক সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০০ ডোজ জলাতঙ্ক ভ্যাকসিন দিলেন এমপি মান্নান

রূপগঞ্জে এক যুবককে কুপিয়ে হত্যা 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

রূপগঞ্জে পারভেজ হাসান (৩৫) নামে এক যুবককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার (৫ জুলাই) রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই দেলোয়ার।

নিহত যুবক রূপগঞ্জের গোলাকান্দাইল ইউপির আমলাবো এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। পেশায় ইলেকট্রিশিয়ান পারভেজ পাবনা সদর উপজেলার সুপচর এলাকার মজিদ সরকারের ছেলে।

জানা যায়, বুধবার ৩ জুলাই ভাড়া বাসায় তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম গণমাধ্যমে জানায়, ঘটনার দিন সন্ধ্যায় ওই ভবনের অন্য একটি ফ্ল্যাটে বসবাসরত কিশোর সিয়াম (১৪) ছাদে খেলতে গিয়ে পারভেজকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে সে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুপুরের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।