বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
রাজধানীর মোহাম্মদপুরে বাসার সামনে ছিনতাইয়ের ঘটনায় জড়িত দু’জন নারায়ণগঞ্জে গ্রেপ্তার  নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের তালা ভেঙ্গে মালামাল চুরি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মাসুদুজ্জামানের উদ্যােগে মিলাদ ও দোয়া মাহফিল  দীর্ঘদিন কারাবাসের পর মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী  নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতে চায়না প্রতিনিধিদলের সাথে নাসিক প্রশাসকের মতবিনিময়  প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ সর্ব মহলে প্রশংসিত ফতুল্লায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম  বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে স্কুল দপ্তরীর মৃত্যু  আওয়ামীলীগ নেতার সভাপতিত্বে জিয়াউর রহমানের নামে দোয়া মাহফিল, অতিথি এমপি কালাম, তোলপাড়  চাষাড়ায় মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষধ বিক্রির দায়ে তিন ফার্মেসীকে জরিমানা

রাজধানীর মোহাম্মদপুরে বাসার সামনে ছিনতাইয়ের ঘটনায় জড়িত দু’জন নারায়ণগঞ্জে গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

রাজধানীর মোহাম্মদপুরে বাসার সামনে ছিনতাইয়ের ঘটনায় নারায়ণগঞ্জের বন্দর থেকে দু’জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় বন্দরে পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের দু’জনকে গ্রেপ্তার করে র‌্যাব ও পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: আনোয়ার হোসেন ও জুয়েল ওরফে সোর্স জুয়েল।

এর আড়ে শনিবার গভীর রাতে বাস থেকে ঢাকার শ্যামলীতে নামেন ঠাকুরগাঁও থেকে আসা দুই নারী। পরে রিকশায় করে মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাসার সামনে গেলে তারা ছিনতাইকারীদের কবলে পড়েন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ছিনতাইকারীদের শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে সোমবার ছিনতাইয়ের শিকার এক এক নারী মোহাম্মদপুর থানায় মামলা করেন।

পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, “মঙ্গলবার দুপুর থেকে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।”
তিনি মোহাম্মদপুর এলাকার একাধিক ছিনতাইয়ের ঘটনায় জড়িত বলে দাবি পুলিশের।

তার কাছে ছিনতাইয়ে ব্যবহৃত ২টি চাপাতি পাওয়া গেছে। এছাড়া তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া মালামালসহ ৩টি ব্যাগ উদ্ধার করা হয়।

এদিকে একই এলাকা থেকে জুয়েলকে গ্রেপ্তারের তথ্য দিয়ে র‌্যাবের এক কর্মকর্তা বলেন, তাকে নিয়েও ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।