, , ,
শিরোনামঃ
মাদক-সন্ত্রাস দমনে পরিবার ও শিক্ষকদেরও দায়িত্ব নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১ নাশকতা-অগ্নিসংযোগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিয়া চাঁনের রূপগঞ্জে জাতীয় কবি কাজি নজরুল ইসলামের ১২৭তম জন্ম বার্ষিকী উদ্‌যাপন রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত রূপগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন, স্বস্তিতে হকার, পথচারী ও যাত্রী সিদ্ধিরগঞ্জে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৫ আইনের রাজনৈতিক অপব্যবহার বন্ধ না হলে গণতান্ত্রিক রূপান্তর বাধাগ্রস্ত হবে: এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে ডিবির জালে ছাত্রদলের সাবেক নেতা, ইয়াবাসহ গ্রেপ্তার ২ সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ককটেলসদৃশ বস্তু, এলাকায় আতঙ্ক

মাদক-সন্ত্রাস দমনে পরিবার ও শিক্ষকদেরও দায়িত্ব নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও সহিংসতা প্রতিরোধে পুলিশের পাশাপাশি পরিবার, শিক্ষকসমাজ এবং স্থানীয় পঞ্চায়েত কমিটিকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। তিনি বলেছেন, অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে চিহ্নিত অপরাধী ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করছে। তবে অপরাধের স্থায়ী সমাধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পাশাপাশি সামাজিক সচেতনতা ও প্রশাসনিক সক্ষমতা বাড়ানো জরুরি।

শনিবার (১৪ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের পরীক্ষণ হলে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) দুই যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

মাদকবিরোধী অভিযানের অগ্রগতি তুলে ধরে তারেক আল মেহেদী বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে আলোচিত রাজ্জাক ও তাঁর দুই ছেলে, টাইগার মোমেন, ব্ল্যাক জনি, বন্দরের শিফাত বাহিনী, চনপাড়ার শামীম, শ্যুটার রিয়াজ, ‘কুত্তা শ্রাবণ’, চশমা সোহেল ও সুমনসহ একাধিক চিহ্নিত অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা বর্তমানে কারাগারে রয়েছেন।

শহরের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা উল্লেখ করে তিনি বলেন, একসময় জিমখানা এলাকা মাদকের অভয়ারণ্য হিসেবে পরিচিত ছিল। বর্তমানে সেখানে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। সিটি পার্কে মানুষ এখন স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করতে পারছেন। পার্কের নিরাপত্তায় ভোর থেকেই মর্নিং মোবাইল ও ফুট পেট্রোল ডিউটি পরিচালনা করছে পুলিশ। একইভাবে চাষাঢ়া রেলস্টেশন এলাকাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

অপরাধ প্রতিরোধে পারিবারিক নজরদারি ও শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বের ওপর গুরুত্বারোপ করে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, শুধু পুলিশের ওপর নির্ভর করে মাদক নির্মূল বা অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। সন্তানদের চলাফেরা ও দৈনন্দিন কর্মকাণ্ডের প্রতি অভিভাবকদের সচেতন হতে হবে। সন্ধ্যার পর সন্তান পড়ার টেবিলে না থেকে বাইরে কোথায় সময় কাটাচ্ছে, কার সঙ্গে মিশছে, সে বিষয়ে পরিবারের সদস্যদের খোঁজ রাখা প্রয়োজন। পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষকদেরও নিয়মিত ক্লাস ফাঁকি দেওয়া ও অপরাধপ্রবণতায় জড়িয়ে পড়ার ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনতে মেট্রোপলিটন পুলিশ ব্যবস্থা চালুর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। তাঁর মতে, জেলার আয়তন ও জনসংখ্যার তুলনায় জেলা পুলিশের সদস্যসংখ্যা অপর্যাপ্ত। এ ছাড়া নারায়ণগঞ্জ কারাগারের ধারণক্ষমতা মাত্র ৬০০ জন হলেও বর্তমানে সেখানে প্রায় ৩ হাজার ৬০০ বন্দি রয়েছেন। এ পরিস্থিতিতে দ্রুত নারায়ণগঞ্জে মেট্রোপলিটন পুলিশ ব্যবস্থা চালু করা প্রয়োজন।

একই সঙ্গে অপরাধপ্রবণ কিশোরদের পুনর্বাসনে প্রতিটি জেলায় কিশোর সংশোধন কেন্দ্র এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকারি মাদক নিরাময় কেন্দ্র স্থাপনের দাবি জানান তিনি।

তিনি মনে করেন, পুলিশি অভিযান, পারিবারিক সচেতনতা, শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল ভূমিকা এবং স্থানীয় পর্যায়ে সামাজিক নজরদারি সমন্বিতভাবে কার্যকর করা গেলে মাদক, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে টেকসই অগ্রগতি সম্ভব।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।