, , ,
শিরোনামঃ
নিজাম উদ্দিনের কোটি টাকায় নেওয়া দুই ঘাটের ইজারা বাতিল করল বিআইডব্লিউটিএ জন্ম-মৃত্যু নিবন্ধনে ‘দৃষ্টান্তমূলক সাফল্য’ অর্জনে সোনারগাঁও ইউএনও’কে বিশেষ প্রশংসাপত্র দিল নারায়ণগঞ্জ জেলা প্রশাসন বাবাকে বাঁচান, পড়াশোনা বন্ধ হয়ে যাবে, ঔষধ কেনার টাকাও নেই- মানবিক ডিসির গণশুনানিতে অসহায় মানুষের আর্তনাদ ও সমাধান ছাড়িয়ে নিতে বিএনপির নেতার দৌড়ঝাপ অব্যাহত ;সিদ্ধিরগঞ্জে অস্ত্রধারী সন্ত্রাসী নাজির গ্রেপ্তারে স্বস্তি ফিরলেও নাশকতার আশংকা একটি বাসযোগ্য ও আধুনিক নগরী গড়তে হলে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন: প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পুরিয়া হেরোইনসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার শহীদ স্বজনের কবর জিয়ারতের মধ্যে দিয়ে শুরু হলো খোরশেদের মাসব্যাপী কর্মসূচি  মসজিদ, মন্দির, কবরস্থান ও মাদ্রাসা—এই চারটা হলো ধর্মীয় খাতের অংশ: এমপি কালাম শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে অভিভাবকের বিকল্প কেউ নেই: রুপগঞ্জ ইউএনও  বন্দরে পুলিশের অভিযানে চোর ও ছিনতাইকারী সন্দেহে ১২ জন গ্রেপ্তার 

মসজিদ, মন্দির, কবরস্থান ও মাদ্রাসা—এই চারটা হলো ধর্মীয় খাতের অংশ: এমপি কালাম

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম বলেছেন, “আপনাদের সাথে আমাদের সম্পর্ক আর্থিক নয়, আপনাদের সাথে সম্পর্ক আত্মিক। আমরা ধর্ম চর্চা করতে চাই। আমাদের মাঝে কোনো বিভেদ নেই। আগে-পরে হতে পারে, তবে আপনারা সকলেই পাবেন। আমরা যদি পাঁচ বছর থাকি, আপনাদের সকলের চাহিদা পূরণের সক্ষমতা আমরা রাখি।”

বুধবার (১ জুলাই) নারায়ণগঞ্জ শহর ও বন্দরের ৪টি মন্দির, ১টি ঈদগাহ, ২টি মাদ্রাসা ও ১৬টি মসজিদের জন্য মোট ২৮ লাখ ৭৫ হাজার টাকার প্রথম দফার চেক বিতরণকালে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, “আমাদের যতটুকু প্রয়োজন, আমরা গত চার মাসে আলহামদুলিল্লাহ অন্যের চেয়ে পিছিয়ে নেই। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা টাকা নিয়ে এসেছি।”

তিনি বলেন, “মসজিদ, মন্দির, কবরস্থান ও মাদ্রাসা—এই চারটা হলো ধর্মীয় খাতের অংশ। এর মধ্যে একটি অংশ আমাদের একটু পরে আসবে। এটা আসবে জেলা পরিষদের মাধ্যমে। আর এটি এসেছে উপজেলার মাধ্যমে। এছাড়া আরেকটি ঐচ্ছিক তহবিলের টাকা আছে, যা গতকাল পর্যন্ত ১ লক্ষ ৮৩ হাজার টাকা বিতরণ করেছি।”

এ সময় উপস্থিত ছিলেন— এমপির রাজনৈতিক সচিব আবু কাউসার আশা, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমিনুর ইসলাম মিঠু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেত্রী সামছুন নূর বাঁধন প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।