, , ,
শিরোনামঃ
নাশকতা-অগ্নিসংযোগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিয়া চাঁনের রূপগঞ্জে জাতীয় কবি কাজি নজরুল ইসলামের ১২৭তম জন্ম বার্ষিকী উদ্‌যাপন রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত রূপগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন, স্বস্তিতে হকার, পথচারী ও যাত্রী সিদ্ধিরগঞ্জে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৫ আইনের রাজনৈতিক অপব্যবহার বন্ধ না হলে গণতান্ত্রিক রূপান্তর বাধাগ্রস্ত হবে: এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে ডিবির জালে ছাত্রদলের সাবেক নেতা, ইয়াবাসহ গ্রেপ্তার ২ সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ককটেলসদৃশ বস্তু, এলাকায় আতঙ্ক চীনে দুই রৌপ্যজয়ী সাওয়ানাকে অভিনন্দন জানালেন এমপি দিপু কপ৩১-এর বৈশ্বিক মঞ্চে নারায়ণগঞ্জ সদরের জলবায়ু সহনশীল উন্নয়ন উদ্যোগের প্রশংসা

বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার যুবক, দাবি ষড়যন্ত্রের শিকার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদেশি মদসহ মো. সাদিকুল ইসলাম শুভ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের আমগাঁও ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার সাদিকুল ইসলাম শুভ জামপুর ইউনিয়নের সিংলাবো গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। তার বাবা জামপুর ইউনিয়ন বিএনপির সহ-প্রচার সম্পাদক। পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রূপগঞ্জের কান্দাপাড়া গ্রামে শুভর বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁয়ের তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক এইচএম জসীমউদ্দীনের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মামুনুর রশীদের একটি দল এশিয়ান হাইওয়ে সড়কের আমগাঁও ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে শুভর গতিরোধ করে তল্লাশি চালালে তার সঙ্গে থাকা এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।

এদিকে গ্রেপ্তার যুবকের বাবা মো. নজরুল ইসলাম দাবি করেছেন, গায়ে হলুদের অনুষ্ঠানের রাতে ছেলের কয়েকজন বন্ধু আনন্দ-ফুর্তির জন্য মদ নিয়ে আসতে বলেছিল। তাদের অনুরোধে এক বোতল বিদেশি মদ নিয়ে আসার পথে পুলিশ শুভকে আটক করে। তবে ওই মদের বিষয়ে পরিবারের কেউ অবগত ছিলেন না বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, ষড়যন্ত্র করে ছেলেকে ফাঁসানো হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। কেউ কোন রাজনৈতিক পরিবারের সদস্য কিংবা তার বিয়ের অনুষ্ঠান রয়েছে—এসব বিবেচনায় অপরাধের বিষয়টি দেখার সুযোগ নেই। আইন সবার জন্য সমান। বিদেশি মদসহ গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা বিদেশি মদকে কেন্দ্র করেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে ষড়যন্ত্রের দাবি করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।