, , ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে ৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বাবুরাইলে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ১ রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত-১ বিয়ার পানের অভিযোগে কারাদণ্ডের পর রূপগঞ্জ স্বেচ্ছাসেবক দলের নেতা আলী আহম্মেদ বহিষ্কার ফতুল্লায় শ্রমিক আন্দোলনে উসকানি-নাশকতার অভিযোগে মামলা, আসামি ১ হাজার ৫২১ শিবু মার্কেটে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারম গ্রেপ্তার শ্রমিক আন্দোলনে অনুপ্রবেশ করে শিল্প ধ্বংসের ষড়যন্ত্র, সতর্ক থাকার আহ্বান সজলের নারায়ণগঞ্জের গার্মেন্টস শিল্প রক্ষায় সক্রিয় এমপি নজরুল ইসলাম আজাদ, স্থিতিশীলতা ফেরাতে নানা উদ্যোগ শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতে কাজ করছে সরকার, আন্দোলনকে পুঁজি করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: সাখাওয়াত

বাবুরাইলে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ১

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড তাজা গুলিসহ মোজাম্মেল হক রাজন (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি (MADE IN USA) লেখা সংবলিত একটি পিস্তল ও ম্যাগাজিনে সংযুক্ত সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বুধবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ১ নম্বর বাবুরাইল এলাকার মোবারকশাহ রোডে বায়তুল ওয়াসিত জামে মসজিদের বিপরীতে বণি মিয়ার টিনশেড বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএমের নির্দেশনায় সদর মডেল থানা এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) সাদ্দাম মল্লিক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালান। এ সময় বাবুরাইলের ওই বাড়িতে রাজনের বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মোজাম্মেল হক রাজন বাবুরাইল ঋষিবাড়ি সংলগ্ন গণি মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তাঁর বাবার নাম মো. সিরাজ মিয়া এবং মায়ের নাম হালিমা বেগম।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার রাজনের বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট তিনটি মামলা বিচারাধীন রয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গুলির ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।