বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে হেরোইনসহ ৭ জনকে গ্রেপ্তার  নারায়ণগঞ্জে ৩০০ শয্যা হাসপাতালে পুনরায় চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম  রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় প্রবাসী মাসুম মিয়া নিহতের ঘটনায় অন্যতম আসামি শাকিল গ্রেফতার সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী বিপ্লব শেখ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার  ভূমি সেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে ফতুল্লায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৩ বন্দরে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ও বর্ষবরণ উদযাপন নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেনকে ফুলেল শুভেচছা জানিয়েছে নারায়ণগঞ্জ ক্লাব নেতৃবৃন্দ  সদর থানা পুলিশের অস্ত্র ও গুলি ছিনতাইয়ের ঘটনায় একজন গ্রেপ্তার  আমরা সকল ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশা নির্বিশেষে একত্রিত হয়ে এ উৎসব উদযাপন করছি: ডিসি

বন্দর থেকে তরুনীকে ফুসলিয়ে সিদ্ধিরগঞ্জে এনে ধর্ষণ, গ্রেপ্তার ১

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বন্দরে এক তরুণীকে (২২) ধর্ষণের ঘটনায় রহমত মিয়া (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন বন্দর থানার পরির্দশক (তদন্ত) আনিসুর রহমান।

এর আগে সোমবার (২ মার্চ) ভূক্তভোগী নারী বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। সেদিন রাতে স্থানীয়রা অভিযুক্ত রহমত মিয়াকে আটক করে পুলিশে সোর্পদ করে।

গ্রেপ্তার রহমত লালমনিরহাট জেলার আদিতমারী থানার দিঘলদারি এলাকার রমজান আলীর ছেলে। সে সোনারগাঁ থানার কুতুবপুর পাঁচপাড়া এলাকার ভাড়া বাড়িতে বসবাস করে আসছে।

ভুক্তভোগীর বরাতে পুলিশ জানায়, ভুক্তভোগী নীলফামারির বাসিন্দা বন্দরে ভাড়ায় বাসায় বসবাস করেন। গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) রাত ৯টায় তার পূর্ব পরিচিত রিক্সাচালক এরশাদুলের গাড়িতে ফিরছিলেন। এ সময় সে ফুসলিয়ে রহমতের কাছে তুলে দেয়। পরে অভিযুক্ত রহমত সিদ্ধিরগঞ্জ হিরাঝিল আবাসিক এলাকার একটি অজ্ঞাত ভবনে নিয়ে ভুক্তভোগীকে আটক রেখে একাধিকবার ধর্ষণ করে। পরে শনিবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ৭টায় ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়।

বন্দর থানার পরির্দশক (তদন্ত) আনিসুর রহমান বলেন, “ওই রিকশাচালক ও অভিযুক্ত রহমাত ভুক্তভোগীর পূর্ব পরিচিত ছিল। আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।