, , ,
শিরোনামঃ
আড়াইহাজারে সফর আলী কলেজ ছাত্রসংসদের নেতা পারভেজ আটক নারায়ণগঞ্জে কৃষক শ্রমিক জনতা লীগের নেতা শফিকুল ইসলাম দেলোয়ার ডিবি হেফাজতে এনএসআই কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভনে ২৮ লাখ টাকা আত্মসাৎ, ফতুল্লায় বাবা-মেয়ে গ্রেপ্তার অনুমোদনহীন শিশু খাদ্য উৎপাদন, ফতুল্লার ‘দি বেস্ট রিয়েল ফুড প্রোডাক্ট’কে ২ লাখ টাকা জরিমানা বন্দরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন, শিশুদের দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি আবুল কালামের সিদ্ধিরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুলে পাঠ সমাপনী দিবস উদযাপন বন্দরে আমির হামজার তাফসির মাহফিলে বাধা নেই, প্রশাসনের সম্মতি সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনি, হাসপাতালে নেওয়ার পর ব্যক্তির মৃত্যু ফতুল্লায় ডিবির অভিযানে কৃষক লীগ নেতা বাসেদ ভূঁইয়া গ্রেপ্তার সাংবাদিক আল আমিনের ওপর হামলার চেষ্টা, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ফতুল্লায় সাংবাদিকদের বিক্ষোভ

বন্দরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন, শিশুদের দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি আবুল কালামের

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

‘কাবিং করবো, দেশ গড়বো’—এ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের বন্দরে বাংলাদেশ স্কাউটসের ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। চার দিনব্যাপী এ আয়োজনে শিশু-কিশোরদের শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে বন্দর উপজেলার সরকারি হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পুরীর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম।

প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম বলেন, শিশু-কিশোরদের মেধা, মনন ও ব্যক্তিত্ব বিকাশে স্কাউটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্কাউটিংয়ের মাধ্যমে শিশুদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, দেশপ্রেম, মানবিকতা এবং মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা তৈরি হয়।

তিনি বলেন, আগামী দিনের দেশ গড়ার দায়িত্ব নতুন প্রজন্মের হাতে। তাই তাদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই হবে না, পাশাপাশি দক্ষ, নৈতিকতাসম্পন্ন ও দায়িত্বশীল নাগরিক হিসেবেও গড়ে তুলতে হবে। এ লক্ষ্য অর্জনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্কাউটিং কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তিনি।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান, বন্দর উপজেলা স্কাউটসের সহসভাপতি জিয়াউল হাসান জিসু, সম্পাদক বদরুল আলম, কার্যনির্বাহী সদস্য ও ক্রীড়া শিক্ষক পংকজ কুমার বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল আহমেদ এবং উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন মিয়াসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পশ্চিম বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুমা বেগম।

আয়োজক সূত্রে জানা গেছে, চার দিনব্যাপী এ কাব ক্যাম্পুরী ১৬ নভেম্বর শুরু হয়ে আগামী ১৯ নভেম্বর শেষ হবে। ক্যাম্পুরীতে অংশগ্রহণের মধ্য দিয়ে কাব স্কাউটরা বিভিন্ন কার্যক্রমে যুক্ত হয়ে নিজেদের দক্ষতা, নেতৃত্বগুণ, পারস্পরিক সহযোগিতা ও সেবার মানসিকতা বিকাশের সুযোগ পাবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।