শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন বন্দরে তিন বন্ধুকে পিটিয়ে মোবাইল ও নগদ টাকা ছিনতাই, থানায় মামলা  বন্দরে পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র লুটের ঘটনায় তিনজন গ্রেপ্তার ইম্পেরিয়াল ফটোজার্নালিস্ট অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেলেন নারায়ণগঞ্জের ফটোসাংবাদিক সবুজ সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনায় চালকসহ দুইজন নিহত ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ  সিদ্ধিরগঞ্জে ৬ টি ওয়ান শুটারগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার  বন্দরে ছিনতাইয়ের তদন্ত করতে গিয়ে হামলার শিকার পুলিশ, অস্ত্র লুট; চার ঘন্টা পর উদ্ধার  রূপগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেপ্তার  শ্রমিক জাগরণ মঞ্চের  ১৪০ তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত

বন্দরে পৃথক অভিযানে ভারতীয় মদের, ইয়াবা, গাঁজাসহ ৭ জন গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বন্দরে পৃথক অভিযানে বিভিন্ন মাদকদ্রব্যসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার ও মঙ্গলবার (২ ও ৩ মার্চ) উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮ বোতল ভারতীয় মদ, ৫০৮ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সবুজ মজুমদার (৩২) চাঁদপুর জেলার মতলব উত্তর থানার দক্ষিণ ইসলামাবাদ এলাকার দুলাল মজুমদারের ছেলে, কামরুল হাসান (৪৩) মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার বালুয়াকান্দী এলাকার ওবায়দুল হক ভূঁইয়ার ছেলে, রাজিব (৩৫) বন্দর থানার মাহমুদনগর এলাকার আলী ওরফে আলী ইসলাম মিয়ার ছেলে এবং শিপন (৫৫) একই এলাকার মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সোমবার (২ মার্চ) রাতে বন্দর থানার মাহমুদনগর বেঁধেপট্টি এলাকায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ রাজিব, মাহমুদনগর কবরস্থান রোডে ৮ পিস ইয়াবাসহ শিপনকে গ্রেপ্তার করা হয়।

একইদিন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল মদনপুর বাসস্ট্যান্ড এলাকার নিউ ভান্ডারী হোটেলের সামনে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ কামরুল হাসানকে আটক করে।

মঙ্গলবার ভোরে ধামগড় ফাঁড়ি পুলিশের একটি দল চাঁনপুর এলাকায় হাজী মিষ্টি ভবনের সামনে অভিযান চালিয়ে ৮ বোতল ভারতীয় মদসহ সবুজ মজুমদারকে গ্রেপ্তার করে।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান জানান, এ ঘটনায় বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।