, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার  আড়াইহাজারে পৃথক অভিযানে মাদক সেবনের দায়ে ৩ জনকে কারাদণ্ড  মুন্সিগঞ্জে মানবাধিকার ফাউন্ডেশনের মীরকাদিম পৌর কমিটির সদস্যদের পরিচয়পত্র বিতরণ নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন পরকীয়ায় বাঁধা দেওয়ায় গৃহবধুকে হত্যা, স্বামী পলাতক বিগত সময়ে এ দেশের মানুষকে বিনা মামলায় কারাবরণ করতে হয়েছে: এমপি কালাম রূপগঞ্জে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদুল ইসলাম নিজ নিজ দপ্তরের দায়িত্বের পাশাপাশি সমন্বিতভাবে কাজ করলে উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব : ডিসি নাসিক ১৮ নং ওয়ার্ডে এক বাড়িতে পানির রিজার্ভ ট্যাংকে এডিস মশার লার্ভা; বাড়ির মালিককে জরিমানা

বগুড়ায় প্রকাশ্য সিএনজি থামিয়ে মাদ্রাসার অধ্যক্ষকে গুলি করে হত্যা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

বগুড়ায় দিন দুপুরে মহাসড়কে মোজাফ্ফর হোসেন (৬০) নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছেন দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৪ মে) সকাল সাড়ে ১০ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার জোড়া কৃষি কলেজের সামনে এ ঘটনাটি ঘটে।

নিহত মোজাফ্ফর হোসেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সংলগ্ন নাটোরের সিংড়া উপজেলার সুকাশ গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে।

জানা যায়, মোজাফ্ফর হোসেন একটি সিএনজি চালিত অটোরিকশায় বগুড়া শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে জোড়া কৃষি কলেজের সামনে মোটরসাইকেল যোগে আসা একদল দুর্বৃত্ত অটোরিকশার গতিরোধ করে। এরপর তারা প্রকাশ্যে মোজাফ্ফর হোসেনকে গুলি করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার বুকের বাম পার্শ্বে একটি গুলির চিহ্ন দেখা গেছে।

সুকাশ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য মাহবুবর রহমান জানান, মোজাফ্ফর হোসেন পেশায় কবিরাজ। একটি কওমি মাদরাসার অধ্যক্ষ ছিলেন। তিনি বগুড়া শহরের নিশিন্দারা এলাকায় বসবাস করেন।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, তার সাথে থাকা একজন নারী ও পুরুষ যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।