শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফতুল্লায় ৬ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষককে গণপিটুনি দিয়ে পুলিশ সোপর্দ  নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ ফতুল্লায় ৬ বছরের শিশু ধর্ষণ: ডিসি-এসপির থানা পরিদর্শন, সর্বোচ্চ আইনি ব্যবস্থার নির্দেশ আমার পরিবারকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ধমক দিয়েছি, ভিডিওতে আংশিক ঘটনা, প্রকৃত ঘটনা আড়াল করা হয়েছে: এড. টিপু শিশু রামিসা, ফারিহাসহ দেশজুড়ে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল রামিসার হত্যাকাণ্ড অসুস্থ সমাজের নির্দেশক : ওবায়দুর রহমান মৃধা নিতাইগঞ্জের তিনটি গুরুত্বপূর্ণ ঘাটের ইজারা পেলেন গম ব্যবসায়ি নিজাম উদ্দিন  নারায়ণগঞ্জকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাকে দিয়েছেন প্রধানমন্ত্রী:  সাখাওয়াত  ফতুল্লাকে দু’টি থানায় বিভক্ত করার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে: এমপি আল-আমিন  ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশা চালকের গলা কেটে হত্যার চেষ্টা

ফতুল্লায় ৬ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষককে গণপিটুনি দিয়ে পুলিশ সোপর্দ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা বক্তাবলী ইউনিয়নে ছয় বছরের একটি শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তদের একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয়েছে।

শুক্রবার মধ্যরাতে বক্তাবলী এলাকা এ ঘটনা ঘটে। গণপিটুনিতে আহত যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এঘটনায় অপর ধর্ষক সোহেলকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। বর্তমানে সে ফতুল্লা থানা পুলিশের হেফাজতে রয়েছে।

এ ঘটনায় ভোক্তভোগী শিশুর মা বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে শুক্রবার (২২ মে) সন্ধ্যায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠে একই এলাকার হিরু ও সোহেলের বিরুদ্ধে।

পরে খবরটি চারিদিকে ছড়িয়ে পরলে উওেজিত জনতা ধর্ষক হিরুকে আটক করে গণধোলাই দেয়। পরে রাত আড়াইটার দিকে আশংক্ষাজনক অবস্থায় হিরুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নরপিচাশের অবস্থা মৃত্যুর সন্নিকটে বলে জানাগেছে।

স্হানীয়দের সূত্রে জানাগেছে, বিকালের সময় শিশুটি খেলাধুলা করছিলেন। এসময় শিশুটিকে কৌশলে ডেকে নিয়ে অভিযুক্তরা ধর্ষণ করে। পরে শিশুটির অবস্থা বেগতিক দেখে তার মা মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থা আশংক্ষাজনক দেখে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এবিষয়ে ফতুল্লা থানার (ওসি) মো: মাহবুব আলম বলেন, ঘটনা স্হলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযুক্ত হিরুকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়াও অপর ধর্ষণকারী সোহেলকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।