শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফতুল্লায় ৬ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষককে গণপিটুনি দিয়ে পুলিশ সোপর্দ  নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ ফতুল্লায় ৬ বছরের শিশু ধর্ষণ: ডিসি-এসপির থানা পরিদর্শন, সর্বোচ্চ আইনি ব্যবস্থার নির্দেশ আমার পরিবারকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ধমক দিয়েছি, ভিডিওতে আংশিক ঘটনা, প্রকৃত ঘটনা আড়াল করা হয়েছে: এড. টিপু শিশু রামিসা, ফারিহাসহ দেশজুড়ে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল রামিসার হত্যাকাণ্ড অসুস্থ সমাজের নির্দেশক : ওবায়দুর রহমান মৃধা নিতাইগঞ্জের তিনটি গুরুত্বপূর্ণ ঘাটের ইজারা পেলেন গম ব্যবসায়ি নিজাম উদ্দিন  নারায়ণগঞ্জকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাকে দিয়েছেন প্রধানমন্ত্রী:  সাখাওয়াত  ফতুল্লাকে দু’টি থানায় বিভক্ত করার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে: এমপি আল-আমিন  ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশা চালকের গলা কেটে হত্যার চেষ্টা

আমার পরিবারকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ধমক দিয়েছি, ভিডিওতে আংশিক ঘটনা, প্রকৃত ঘটনা আড়াল করা হয়েছে: এড. টিপু

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

‎‎নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে দুই নারীকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু দাবি করেছেন, তাকে পরিকল্পিতভাবে উসকানি দিয়ে বিতর্কিত পরিস্থিতি তৈরি করা হয়েছে।

‎গত বৃহস্পতিবার (২১ মে) জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এ ঘটনা ঘটে। পরদিন শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অ্যাডভোকেট টিপু ও আইনজীবী আমেনা আক্তার শিল্পী-র মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।

‎ঘটনার বিষয়ে টিপু বলেন, বার ভবনের সামনে দীর্ঘদিন ধরে দুই অসহায় নারী নিজেদের বাসা থেকে খাবার তৈরি করে আইনজীবীদের কাছে বিক্রি করতেন। কিন্তু কয়েকদিন ধরে তাদের সেখানে দেখা যাচ্ছিল না। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সকালে সিনিয়র আইনজীবী রফিক হোসেন উপস্থিত কয়েকজন আইনজীবীর কাছে জানতে চাইলে তারা জানান, অ্যাডভোকেট আমেনা আক্তার শিল্পী ওই নারীদের সেখান থেকে সরিয়ে দিয়েছেন।

‎তিনি আরও বলেন, পরে অ্যাডভোকেট রফিক হোসেন বিষয়টি নিয়ে শিল্পীর কাছে জানতে চাইলে তিনি উত্তেজিত আচরণ করেন। কিছুক্ষণ পর আমি সেখানে গেলে শিল্পী ব্যক্তিগতভাবে আমার পরিবারকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আমি শুধু তাকে ধমক দিয়েছি। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনভাবে ভিডিও ছড়ানো হয়েছে যেন পুরো ঘটনার জন্য আমিই দায়ী।

‎টিপুর দাবি, ভিডিওতে আংশিক ঘটনা দেখানো হয়েছে এবং প্রকৃত ঘটনা আড়াল করা হয়েছে। তিনি বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”

‎এদিকে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রফিক হোসেনও একই ধরনের বক্তব্য দিয়েছেন বলে জানা গেছে। তবে এ ঘটনায় অ্যাডভোকেট আমেনা আক্তার শিল্পীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।