বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ সর্ব মহলে প্রশংসিত ফতুল্লায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম  বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে স্কুল দপ্তরীর মৃত্যু  আওয়ামীলীগ নেতার সভাপতিত্বে জিয়াউর রহমানের নামে দোয়া মাহফিল, অতিথি এমপি কালাম, তোলপাড়  চাষাড়ায় মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষধ বিক্রির দায়ে তিন ফার্মেসীকে জরিমানা বন্দরে চাঁদা না পেয়ে পোশাক কারখানার এক কর্মকর্তাকে কুপিয়ে জখম সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় দুই আসামি গ্রেপ্তার  মিছিল করে জনমনে আতঙ্ক,নিষিদ্ধ আওয়ামীলীগের চার নেতা গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জ ৮নং ওয়ার্ডে ১১ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার  কাশিপুর কল্যাণী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খাল পুনঃখনন শুরু, তৎপর সদর উপজেলা প্রশাসন

ফতুল্লায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ফতুল্লায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবাকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে সালমান (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আহত কামাল মিয়া (৪৫) বর্তমানে ঢাকার ধানমন্ডির পপুলার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা মডেল থানার ভুইগড় বাসস্ট্যান্ড সংলগ্ন স-মিল গলি এলাকায়। বুধবার দুপুরে অভিযুক্ত সালমানকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, কামাল মিয়া ও তার ছেলে সালমান ভুইগড় বাজারে কাঁচামাল (তরকারি) বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। গত কয়েকদিন ধরে সালমান তার বাবার কাছে একটি মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিল। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে কামাল মিয়া মোবাইল কিনে দিতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সালমান ঘরে থাকা একটি বটি দিয়ে তার বাবার ওপর হামলা চালায়। এতে কামাল মিয়ার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে অভিযুক্ত সালমানকে গ্রেফতার করে। এ সময় হামলায় ব্যবহৃত বটিও উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর আলম জানান, মোবাইল ফোন কেনা নিয়ে বিরোধের জেরে ছেলের হামলায় বাবা গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ অভিযুক্ত সালমানকে গ্রেফতার করেছে এবং হামলায় ব্যবহৃত বটি উদ্ধার করেছে।

তিনি আরও জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে সালমান মাদকাসক্ত। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।