সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে বিকল্পধারার শোক বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে ড্রেন পরিষ্কার অভিযান পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অফিস কার্যক্রম শুরু ডিসি ও এসপির কঠোর তদারকিতে শান্তিপূর্ণ ঈদ উদযাপন সহ মাদক-সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত পাঠানটুলিতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ বিএনপি নেতার ছেলে পাঁচদিন পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু  সোনারগাঁয়ে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ; পরিবারের দাবি পরিকল্পিত হত্যা সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার  জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের দোয়া ও তোবারক বিতরণ শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাকির খাঁনের উদ্যােগে মিলাদ ও দোয়া মাহফিল  জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে ৬ নং ওয়ার্ড বিএনপির দোয়া

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে বিকল্পধারার শোক

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বিকল্পধারা বাংলাদেশ।

বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ওবায়দুর রহমান মৃধা দলের পক্ষ থেকে এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করে বলেন, উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক দেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন। ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ছিলেন। ৬৯-এর গণ-অভ্যুত্থানে নেতৃত্বস্থানীয় ভূমিকা রেখে দেশজুড়ে পরিচিতি পান তিনি।

১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে তোফায়েল আহমেদ পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হন। একাধিকবার মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিকল্পধারা বাংলাদেশ তাঁর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।