, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার  আড়াইহাজারে পৃথক অভিযানে মাদক সেবনের দায়ে ৩ জনকে কারাদণ্ড  মুন্সিগঞ্জে মানবাধিকার ফাউন্ডেশনের মীরকাদিম পৌর কমিটির সদস্যদের পরিচয়পত্র বিতরণ নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন পরকীয়ায় বাঁধা দেওয়ায় গৃহবধুকে হত্যা, স্বামী পলাতক বিগত সময়ে এ দেশের মানুষকে বিনা মামলায় কারাবরণ করতে হয়েছে: এমপি কালাম রূপগঞ্জে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদুল ইসলাম নিজ নিজ দপ্তরের দায়িত্বের পাশাপাশি সমন্বিতভাবে কাজ করলে উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব : ডিসি নাসিক ১৮ নং ওয়ার্ডে এক বাড়িতে পানির রিজার্ভ ট্যাংকে এডিস মশার লার্ভা; বাড়ির মালিককে জরিমানা

প্রতিশ্রুতি অনুযায়ী ৭ দিনের মধ্যেই ৪ শয্যা বিশিষ্ট আইসিইউর শুভ উদ্বোধন

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নবজাতকদের জন্য নির্মিত ৪ শয্যা বিশিষ্ট নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

জেলা প্রশাসকের প্রতিশ্রুতি অনুযায়ী মাত্র সাত দিনের মধ্যেই এই অত্যাধুনিক আইসিইউ ইউনিটের কাজ সম্পন্ন করে উদ্বোধনের মাধ্যমে কার্যক্রম শুরু করা হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নারায়ণগঞ্জের সিভিল সার্জন, হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও অন্যান্য অতিথিবৃন্দ।

জেলা প্রশাসক বলেন, “নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে এই আইসিইউ ইউনিট একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি নারায়ণগঞ্জ জেলার স্বাস্থ্য খাতে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।”

সিভিল সার্জনসহ অন্যান্য কর্মকর্তারা জানান, এই ইউনিট চালু হওয়ায় নারায়ণগঞ্জসহ আশেপাশের জেলার নবজাতক রোগীদের আর রাজধানীতে যেতে হবে না। ফলে চিকিৎসা আরও সহজলভ্য ও সাশ্রয়ী হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।