বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নদীগুলো দখল মুক্ত করাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ: নৌ উপদেষ্টা  সোনারগাঁয়ে মোবাইল চার্জার বিস্ফোরণে ১ জন নিহত, তিনজন দগ্ধ  নাগরিকরা যেটা চাইবেন ওই ভিত্তিতেই আগামীর নারায়ণগঞ্জ গড়বো ইনশাআল্লাহ: মাসুদুজ্জামান  মানবাধিকার সুরক্ষায় মানব কল্যাণ পরিষদের শোভাযাত্রা  সিটি পার্কে ‘৫ টাকার বৃক্ষমেলা’ কর্মসূচির উদ্বোধন করলেন মাসুদুজ্জামান  সিদ্ধিরগঞ্জে এনসিপির প্রার্থীর পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে ছাত্রশক্তির তিন কর্মীর উপর হামলা বন্দর উপজেলা নবাগত ইউএনওকে বন্দর পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের শুভেচ্ছা বন্দরে বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা প্রতিহিংসা নয়-বিশ্ব হোক মানবতার: মোঃ শফিকুল ইসলাম আরজু দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া

পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত ভবনের তরুণের লাশ: অনলাইন জুয়া ও মাদক সেবনকে কেন্দ্র করে হত্যা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার হওয়া তাকবির আহমেদ (১৮) হত্যাকা-ের ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সংস্থাটি জানিয়েছে অনলাইন জুয়া ও মাদক সেবনকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত ঘটেছে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে পিবিআই নারায়ণগঞ্জ জেলা সুপার মোস্তফা কামাল রাশেদ সংবাদ সম্মেলনে গ্রেফতারকরণ ও তদন্তের সূচনালগ্নের বিষয়গুলো নিশ্চিত করেন।

তারা জানান, নিহত তাকবির চাকরির উদ্দেশ্যে বিদেশযাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন। গত ২৫ নভেম্বর সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হলে দীর্ঘ সময় ফেরেননি। পরে পারিবারিক খোঁজাখুঁজির এক পর্যায়ে ২৬ নভেম্বর দুপুরে পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত ভবনের এক কক্ষে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

২৭ নভেম্বর মামলাটি পিবিআইকে তদন্তভার দিলে প্রযুক্তি ও গোপন অনুসন্ধান থেকে সূত্র ধরে প্রথমে সোনারগাঁয়ের লাঙ্গলবন্দ এলাকা থেকে মো. হারুন (৩৪) নামের এক আসামিকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে বিদ্যুৎ কলোনী মোড় থেকে মো. রফিকুল (৩৮) নামের আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়। রফিকুলের দেখিয়ে দেওয়া স্থানে থাকা সিলিং থেকে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়েছে।

পিবিআই সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে- মাদক সেবন ও অনলাইন জুয়ার কারণে তাঁদের মধ্যে তাকবিরের সঙ্গে বিবাদ তৈরি হয়েছিল। পরে তাকবিরকে পরিত্যক্ত ভবনে ডেকে নিয়ে ইট দিয়ে তার মাথায় আঘাত করে হত্যা করা হয়। হত্যার পর ঘটনার বাণিজ্য অন্যভাবে দেখাতে তাঁরা নিহতের পিতার কাছে পুরনো সিম ব্যবহার করে মুক্তিপণ হিসেবে ৪০ হাজার টাকা দাবি করার চেষ্টাও করে।

গত ২৮ নভেম্বর গ্রেপ্তার দুই আসামিকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালতে পাঠানো হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

পিবিআই নারায়ণগঞ্জ জেলা সুপার মোস্তফা কামাল রাশেদ জানিয়েছেন, “খুনের মোটিভ, ব্যবহারকৃত উপকরণ ও আসামিদের কর্মকৌশল আমরা হুবহু নিশ্চিত করেছি; তবে মামলার সমস্ত দিক যাচাই-বাছাই করে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।”

পিবিআই সূত্রে আরও জানানো হয়েছে- তদন্ত চলছে এবং প্রয়োজনীয় অন্য আসামি শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।