, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের সাবেক নেতা জাকিরসহ গ্রেপ্তার দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকিরকে অব্যাহতি নির্ভয়ে অভিযোগ করুন, চাবি থাকবে আমার কাছে’- অভিভাবকদের আশ্বাস আবুল কাউসার আশার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার ৯ নারায়ণগঞ্জ বিএনপি ঐক্যবদ্ধ, অপশক্তি মোকাবিলায় শতভাগ প্রস্তুত: নজরুল ইসলাম আজাদ সিদ্ধিরগঞ্জে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় আলমের যাবজ্জীবন বন্দরে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা শ্যামল মৃধাসহ গ্রেপ্তার ১২ ফতুল্লা থানা কৃষকদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে মামলা ফতুল্লা বাজারে মিষ্টিতে ক্ষতিকর রং ও হাইড্রোস, ৩ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

নির্ভয়ে অভিযোগ করুন, চাবি থাকবে আমার কাছে’- অভিভাবকদের আশ্বাস আবুল কাউসার আশার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আবুল কাউসার আশা বলেছেন, অভিভাবকরা নির্ভয়ে তাঁদের অভিযোগ জানাবেন। অভিযোগ গ্রহণের জন্য প্রতিষ্ঠানে একটি বক্স স্থাপন করা হবে, যার চাবি থাকবে তাঁর নিজের কাছে। অভিযোগকারীদের পরিচয় ও অভিযোগের বিষয়টি গোপন রাখা হবে।

সোমবার (২৩ নভেম্বর) নারায়ণগঞ্জ হাইস্কুলে ১০০ কেভিএ জেনারেটর ও ৩০টি কম্পিউটার সংবলিত ল্যাব উদ্বোধন এবং শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আবুল কাউসার আশা বলেন, আপনারা কথা না বললে আমি কোনো বিষয়ে সাড়া পাই না। আজকের সভায় যে উপস্থিতি দেখেছি, তা আগে কখনো পাইনি। আপনারা অভিযোগ করেছেন, আপনাদের ফোন করা হয় না। একটি প্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়ার পর সবকিছু বুঝে উঠতে কিছুটা সময় লাগে। আমি অল্প কিছুদিন ধরে দায়িত্ব নিয়েছি।

শ্রেণিকক্ষে পাঠদান প্রসঙ্গে তিনি বলেন, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের সমন্বয় করে ক্লাস করানোর বিষয়টি গ্রহণযোগ্য নয়। আমি বিষয়টি দেখব। পাশাপাশি অভিযোগ জানানোর জন্য আজই প্রতিষ্ঠানে একটি অভিযোগ বক্স স্থাপন করা হবে। এর চাবি আমার কাছে থাকবে। আপনারা নির্ভয়ে অভিযোগ করবেন। বিষয়টি আপনাদের ও আমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

তিনি আরও বলেন, আমরা চাই নারায়ণগঞ্জের মধ্যে এ প্রতিষ্ঠানটি ভালো ফলাফল করুক। শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করে নিজেদের যোগ্যতা প্রমাণ করুক। কোনো শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেওয়া আমার জন্য কৃতিত্বের বিষয় নয়। আমি চাই, আমাদের সন্তানরা ভালো জায়গাগুলোতে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করুক।

তিন বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের বিষয়ে আবুল কাউসার আশা বলেন, আপনারা কি আপনাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ চান না? আমি বলেছি, তিন বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নিতে হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই তাদের ফরম পূরণের সুযোগ দেওয়া হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।