, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মাইকিং করে সড়ক প্রচারে জেলা তথ্য অফিস উৎসবে নিত্যপণ্যের দাম কমিয়ে চট্টগ্রামে নতুন দৃষ্টান্ত স্থাপন করায় সর্ব মহলে প্রশংসিত ডিসি জাহিদ নিজে খারাপ থেকে অন্যকে শাসন করার সুযোগ জাতীয়তাবাদী দলে নেই: রাজীব পোস্ট বাজেট সিম্পোজিয়াম-এ একজন বিশিষ্ট প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেন বিকেএমইএ সভাপতি হাতেম সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা নারায়ণগঞ্জের আদালত চত্বর থেকে চুরি হওয়া প্রাইভেট কার উদ্ধার ; সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার  ক্যাডেট এএসআই (নি:) পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত : এসপি মিজানুর রহমান মুন্সী নারায়ণগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন ডিসি মো. রায়হান কবির আড়াইহাজারের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে ডিসি রায়হান কবির আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স:ডিসি রায়হান কবির

নিজে খারাপ থেকে অন্যকে শাসন করার সুযোগ জাতীয়তাবাদী দলে নেই: রাজীব

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) প্রথম চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেছেন, কোনো নেতা-কর্মীর ব্যক্তিগত অন্যায় বা দায় কোনো অবস্থাতেই দল নেবে না। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কর্মকাণ্ড থেকে নেতা-কর্মীদের বিরত থাকতে হবে।

শনিবার (২৭ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ৯ নম্বর ওয়ার্ড এলাকাবাসীর আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাশুকুল ইসলাম রাজীব বলেন, “তারেক রহমান কী চাচ্ছেন, সেটি দেশবাসী পর্যবেক্ষণ করছেন। তিনি মানুষের মধ্যে আস্থা সৃষ্টি করতে পেরেছেন। আপনাদের আচার-আচরণ, কর্মকাণ্ড এবং মানুষের সঙ্গে ব্যবহারের ওপর ভিত্তি করেই সেই আস্থা ধরে রাখতে হবে। তারেক রহমানের নির্দেশনার বাইরে গিয়ে কেউ চললে তিনি যেমন ক্ষতিগ্রস্ত হবেন, তেমনি দল হিসেবেও বিএনপি ক্ষতির মুখে পড়বে। কোনো অবস্থাতেই কোনো নেতা-কর্মীর ব্যক্তিগত অন্যায় বা দায় দল নেবে না।”

তিনি আরও বলেন, “সবার আগে বাংলাদেশ এবং দেশের মানুষের স্বার্থ। সেই স্বার্থে কেউ আঘাত করলে বা মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি করলে, আর যদি এর সঙ্গে জাতীয়তাবাদী দলের কোনো নেতা-কর্মী জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাই আগে নিজের ঘর পরিচ্ছন্ন করতে হবে, পরে অন্যকে শাসন করতে হবে। নিজে খারাপ থেকে অন্যকে শাসন করার সুযোগ জাতীয়তাবাদী দলে নেই। ন্যায়-নীতির ভিত্তিতেই বিএনপির রাজনীতি করতে হবে।”

এর আগে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় ৯ নম্বর ওয়ার্ড এলাকাবাসীর পক্ষ থেকে মাশুকুল ইসলাম রাজীবকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধানের সভাপতিত্বে এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী নুরুন নাহার, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মাসুদুর রহমান মাসুদ, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি আলা উদ্দিন প্রধান, বিএনপি নেতা হারুন মাস্টার ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিন্না।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন জয়নাল, সবুজ, নুর আলম, জোবায়ের ও নিমাদ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।