, , ,
শিরোনামঃ
পুলিশের বিশেষ অভিযানে নারায়ণগঞ্জে ১৫৪ জন গ্রেপ্তার হকারদের সহযোগিতায় যানজটমুক্ত ও সবুজ নগর গড়তে চান নাসিক প্রশাসক ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া নিয়ে নীতিগত ঐকমত্য, স্থগিত ব্লকেড কর্মসূচি চাষাঢ়া যানজটমুক্ত রাখার ঘোষণা শুধু মুখে নয়, বাস্তবেও দেখা যাবে: এসপি হাবিবুর ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: এমপি মান্নান জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ দুই সাক্ষীর শামীম ওসমানসহ আসামিদের বিচার দাবি আড়াইহাজারে বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন দীর্ঘ ৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে ৬ষ্ঠ কাব ক্যাম্পুরীর মহা আয়োজন: ৭০ স্কুলের ৫৫০ শিক্ষার্থীর অংশগ্রহণ

নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিকেল ৪টা ১৫ মিনিটে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BKMEA) ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (NCCI)-এর উদ্যোগে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক কায়সার আহমেদ আশা এবং নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি। স্বাগত বক্তব্য দেন BKMEA ও NCCI-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মোরশেদ সারোয়ার সোহেল।

এ সময় নারায়ণগঞ্জ বার অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, NCCI-এর পরিচালক আহমেদুর রহমান তনু, সোহেল আক্তার সোহান, সহ-সভাপতি আবু জাফর, পরিচালক মো. মজিবর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন এসব ভলান্টিয়ার। যানবাহন চলাচল নিয়ন্ত্রণে সহায়তা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচলে সহযোগিতা করাই হবে তাদের প্রধান দায়িত্ব।

সংশ্লিষ্টরা মনে করছেন, ট্রাফিক পুলিশ, ব্যবসায়ী সংগঠন, সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। একই সঙ্গে নিয়মিত তদারকি ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে এ উদ্যোগ নগরবাসীর দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।