, , ,
শিরোনামঃ
তারেক রহমানের জনকল্যাণের ভাবনাকে গুরুত্ব দিয়ে সজলের নেতৃত্বে নারায়ণগঞ্জে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প নারায়ণগঞ্জে ৬৯ লাখ টাকার ইয়াবা উদ্ধার, বাস সুপারভাইজার-হেলপারসহ গ্রেপ্তার ৩ ৪৮ ঘণ্টার আলটিমেটাম রাফি উদ্দিন রিয়াদের, অভিযোগ প্রমাণ না হলে আইনি পদক্ষেপ ফতুল্লায় জামায়াত নেতা দেলোয়ারের ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জে ব্যতিক্রমী আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, ছিল বৃক্ষ-প্রকৃতি ও জনস্বাস্থ্য ভাবনা চাঁদাবাজি-সন্ত্রাস করে যুবদলের পদ পাওয়ার সুযোগ নেই’- সজল মাদক ও কিশোর গ্যাংমুক্ত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার সাহেদ আহমেদের সজল-সাহেদের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্ণাঢ্য র‌্যালি, রাজপথে নেতাকর্মীদের ঢল স্লোগানে মুখর নারায়ণগঞ্জ, প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের বিশাল শোডাউন সিদ্ধিরগঞ্জে টিনশেড বাড়িতে আগুন, পুড়ে মরল দুই গাভি; বাছুর উদ্ধারে দগ্ধ মালিক

নারায়ণগঞ্জে ৬৯ লাখ টাকার ইয়াবা উদ্ধার, বাস সুপারভাইজার-হেলপারসহ গ্রেপ্তার ৩

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি স্লিপার বাসের সিটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬৯ লাখ টাকা। এ ঘটনায় বাসের সুপারভাইজার ও হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল আনুমানিক ১১টা ৫০ মিনিটে সোনারগাঁ থানাধীন পিরোজপুর দোয়েল বাস টার্মিনালে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আলফা এক্সপ্রেসের একটি স্লিপার বাসে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের তথ্য অনুযায়ী, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় জেলাজুড়ে মাদক ও অস্ত্র উদ্ধার এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলামের নেতৃত্বে ডিবির ‘ক’ জোনের এসআই মফিজুল ইসলাম, পিপিএমসহ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে বাসের সিটের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ২৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ সময় বাসটির সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাইনবোর্ড এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাকিবুল হাসান (৩০), মো. আশিক (২৮) ও সাইফুল হোসেন (৩৮)। তাঁদের মধ্যে রাকিবুল হাসান ও মো. আশিকের স্থায়ী ঠিকানা যশোর জেলায়। তাঁরা বর্তমানে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বসবাস করেন। অপর গ্রেপ্তার সাইফুল হোসেন নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ব্রাহ্মণগাঁও এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, অভিযানে ২৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের পাশাপাশি আলফা এক্সপ্রেসের স্লিপার বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম, পিপিএম বাদী হয়ে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

এদিকে, ইয়াবা সরবরাহের সঙ্গে জড়িত মূল হোতাকে গ্রেপ্তারের লক্ষ্যে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।