, , ,
শিরোনামঃ
ব্যাংক থেকে ৬ লাখ টাকা তুলে ফেরার পথে ছিনতাই, গাড়ির ধাক্কায় আহত ব্যবসায়ী দুই মাসেও শনাক্ত হয়নি ফতুল্লায় উদ্ধার অজ্ঞাত ব্যক্তির মরদেহ নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সকল ইউনিয়নে মশক নিধন অভিযান প্লাস্টিক দূষণ রোধে নারায়ণগঞ্জ সদরে ৬২০ শিক্ষার্থীর মাঝে পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ সোনারগাঁয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার নারায়ণগঞ্জে ১৭২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ জাসাস এর নাসিক ৮ নং ওয়ার্ডের দ্বী-বার্ষিক সম্মেলন, নতুন কমিটি ঘোষণা সভাপতি রিপন, সাধারণ সম্পাদক সুমন মিয়া অপরাধমুক্ত শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ: এসপি হাবিবুর রহমান

নারায়ণগঞ্জে ১৭২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ১৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হৃদয় (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাত ৮টা ১৫ মিনিটের দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন দেওভোগ আখড়া এলাকার ১৪ নম্বর এলএনএ রোডে মোখলেছুর রহমানের টিনশেড বাড়ির দক্ষিণ পাশের গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. সেলিম মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১৭২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. হৃদয় দেওভোগ আখড়া এলাকার ১৪ নম্বর এলএনএ রোডের বাসিন্দা। তার পিতার নাম মোখলেছুর রহমান এবং মাতার নাম লিপি বেগম।

পুলিশ আরও জানায়, হৃদয়ের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা রয়েছে, যেগুলো বর্তমানে বিচারাধীন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।