, , ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে ২৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারায়ণগঞ্জ সদরে বায়ুদূষ‌ণের দা‌য়ে দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা অভিযান ঘিরে উত্তেজনার পর ওসির মাদকবিরোধী পোস্ট, বন্দরে আলোচনা সোনারগাঁয়ে পরিত্যক্ত ভবনের পেছন থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ফতুল্লায় যুবলীগ নেতা মিঠুকে ছাড়াতে বিএনপি নেতা রিয়াদের তদবিরের অভিযোগ সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পি’ষ্ট হয়ে অ’জ্ঞাত নারীর মৃ’ত্যু শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ মোতায়েন থাকবে ফতুল্লায় ভেকু কেটে বিক্রির অভিযোগ, বিএনপির বহিষ্কৃত নেতাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ সাবেক কাউন্সিলর সাগরকে গ্রেফতারে পুলিশের অভিযান, মদনগঞ্জে স্থানীয়দের বিক্ষোভ

নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

বিদ্যুতের অপচয় রোধ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে রাত ৮টার পর দোকান ও শপিংমল বন্ধ রাখা এবং সরকারি দফতরে অপ্রয়োজনীয় লাইট-ফ্যান বন্ধের নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ সাশ্রয় বিষয়ক ব্যবস্থাপনা কমিটি।

মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা বিদ্যুৎ সাশ্রয় বিষয়ক ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

সভায় জেলা প্রশাসক বলেন, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করুন। রাত আটার পরে দোকান, শপিংমল বন্ধ রাখতে হবে। সরকারি দফতরে নিজ দায়িত্বে অপ্রয়োজনীয় লাইট, ফ্যান বন্ধ রাখতে হবে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি অবৈধ সংযোগ বন্ধে সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। তিনি বলেন, নারায়ণগঞ্জ একটি শিল্প কারখানা অধ্যুষিত এলাকা। এখানে শিল্প কারখানায় যাতে বিদ্যুতের অভাবে উৎপাদন ব্যাহত না হয় সেজন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।

এমপি আরও বলেন,বিভিন্ন জায়গায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রি-পেইড মিটার নিয়ে জনগণের মাঝে যে অসন্তোষ বিরাজ করছে সেটিও খতিয়ে দেখতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাইমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুনর রশীদ, প্রকৌশলী শেখ মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার, ডিপিডিসির ডেপুটি ম্যানেজার কামাল হোসেনসহ কমিটির অন্যান্য সদস্য বৃন্দ।

সভায় বিদ্যুৎ সাশ্রয়ে গণসচেতনতামূলক প্রচারণা জোরদার, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে এনার্জি সেভিং বাল্ব ব্যবহার এবং লোডশেডিং কমিয়ে আনার বিষয়ে বিভিন্ন সুপারিশ গৃহীত হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।