, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে ১০ শতাংশ জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকি জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৮ সিদ্ধিরগঞ্জে মাদক, চাঁদাবাজি সহ নানা কর্মকান্ডে বিতর্কিত মোক্তার গ্রেপ্তার নারায়ণগঞ্জে একযোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেফতার সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় ৬১ পাসপোর্ট ও বিভিন্ন দপ্তরের সীলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার বিএনপি নেতার প্রশংসা করে বক্তব্য, সমালোচনায় ফতুল্লা থানার ওসি মাহবুব আলম আড়াইহাজারে সড়ক পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় নারী নিহত, শিশু আহত

নারায়ণগঞ্জে একযোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার সব উপজেলা ও ইউনিয়নে একযোগে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের তত্ত্বাবধান ও নির্দেশনায় জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বাস্তবায়নে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালি ও প্রচার-প্রচারণা অনুষ্ঠিত হয়।

অভিযানের আওতায় বিভিন্ন অফিসের চত্বর, আঙিনা, ড্রেন, ফুলের টব ও পরিত্যক্ত স্থানে জমে থাকা পানি অপসারণ করা হয়। একই সঙ্গে মশক নিধনে ওষুধ ছিটানোর পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস ও প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করা হয়।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে এ পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। প্রতিটি বাড়িঘর, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়তে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

অভিযানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং নিজ নিজ এলাকার পরিবেশ সম্পর্কে সচেতন থাকার জন্য জেলার সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।