, , ,
শিরোনামঃ
ইপিজেডের এক ব্যবসায়ীকে গালাগাল ও হুমকি ; মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ’কে শোকজ টানা ভারী বর্ষণে সিদ্ধিরগঞ্জে পানিবন্দি মানুষ; এমপি মান্নানের নির্দেশে আদমজী পাম্পহাউজ পরিদর্শন  ফতুল্লায় শ্রমিক নেতা শহিদের বিরুদ্ধে অপপ্রচার ; এলাকাবাসীর প্রতিবাদ মিছিল  আইনশৃঙ্খলা ও সেবার মান বৃদ্ধিতে ফতুল্লা মডেল থানা পরিদর্শনে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বন্দরে ২৫ পিস ইয়াবা ও ২ হাজার ৫০০ টাকাসহ তিনজন গ্রেপ্তার  আড়াইহাজারে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে সিয়াম হত্যা; প্রধান আসামি মতিন গ্রেপ্তার  রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০ কোটি টাকার বাজেট ঘোষণা ; উদ্বৃত ৩কোটি টাকা শিক্ষার গুণগত মান উন্নয়ন ও অভিভাবকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “মা সমাবেশ” অনুষ্ঠিত ৫ই আগষ্টের আগেই গণভোটের রায় কার্যকরে উদ্যােগ নিতে হবে – আবদুুল জব্বার নারায়ণগঞ্জ সদরে ১০ স্কুলে ৫০০ গাছের চারা ও ২টি ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ

নারায়ণগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামীলীগ নেতাসহ ৩৫জন গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ৯ জন ও পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ২৬ জনসহ মোট ৩৫জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে বিভিন্ন থানার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে কারো কারো বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার মামলা রেয়েছে। এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্ট আছে তাদের বিরুদ্ধে।

গ্রেফতারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে করা একাধিক মামলার অভিযুক্ত আসামী ৯ জন। এছাড়াও বিভিন্ন মামলার ওয়ারেন্ট সহ মামলার অভিযুক্ত আসামী ২৬ জনসহ মোট ৩৫ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী। তিনি জানান, নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ৯ জন গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা জেলায় অস্থিতিশীলতা সৃষ্টি ও পরিকল্পনাকারী।

অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতারকৃতরা হচ্ছে, বৈষম্য মামলায় গ্রেফতার সিদ্ধিরগঞ্জ থানার বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনের মামলায় অভিযুক্ত আসামী সিদ্ধিরগঞ্জ যুবলীগ সক্রিয় সদস্য শাহ পরান আহমেদ যুবরাজ (২২) বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনের মামলায় অভিযুক্ত আসামী নারায়নগঞ্জ জেলা যুবলীগ সক্রিয় সদস্য মেহেদী হাসান রুবেল (৩৫) বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনের মামলায় অভিযুক্ত আসামী নারায়নগঞ্জ জেলা যুবলীগ সক্রিয় সদস্য দ্বীন ইসলাম (৩০) বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনের মামলায় অভিযুক্ত আসামী নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগের সক্রিয় সদস্য হিরন (৫০), রূপগঞ্জ থানার আওয়ামীলীগ কর্মী জাকির হোসেন (৪৩) আওয়ামীলীগ কর্মী আসিফ দেওয়ান (২১) আওয়ামীলীগ কর্মী মোঃ সৈকত মিয়া (২৫), সোনারগাঁ থানায় ছাত্রলীগের সক্রিয় কর্মী মোঃ শাকিল (২৮) ছাত্রলীগের সক্রিয় কর্মী আঃ বারেক (৩২)।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।