বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জের দুটি মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী  জুলাই অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া ১১ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার শব্দদূষণ রোধে সদর উপজেলায় চারটি যানবাহনকে জরিমানা  সোনারগাঁয়ে অবৈধভাবে মজুত করা ২,৬০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা  রূপগঞ্জে এক শিক্ষার্থী অপহরণের চারদিন পর উদ্ধার ; ১ জন গ্রেপ্তার  থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি সিদ্ধিরগঞ্জে একটি ঝোপ থেকে উদ্ধার  শহরে পুনর্বাসনের দাবিতে হকারদের বিক্ষোভ মিছিল নারায়ণগঞ্জ সদরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পুষ্টিহীনতা দূর করে সুস্থ ও মেধাবী জাতি গঠনই আমাদের লক্ষ্য ;ডিসি মো:রায়হান কবির সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা

নারায়ণগঞ্জের চাঁদমারি এলাকায় যৌথ অভিযানে ১৬ মাদকসেবীকে গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার চাঁদমারি এলাকায় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ১৬ জন মাদকসেবীকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. জসিম উদ্দিনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ, ফতুল্লা থানা পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা আটক ব্যক্তিদের গাঁজা রাখা ও সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করেন।

গ্রেফতার ও সাজাপ্রাপ্তরা হলেন: আসিফ (২২), তারা মিয়া (৩৫), মোক্তার হোসেন (৪২), মো. বাচ্চু (৫৫), মো. জসিম উদ্দিন (৪০), মামুন, মো. কাওসার (৩৭), মুনসুর (৫৫), মো. রতন (৩৭), মো. জামাল (৩৮), মো. শিপন (৩৮), আল-আমিন (৩৭), মো. জুয়েল (৪০), মো. রাজীব (৪০), মো. আকাশ মিয়া (২৪) এবং মিজানুর রহমান (৩৩)।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।