, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জের উন্নয়ন ও জনকল্যাণে সমন্বিত উদ্যোগের প্রত্যাশা; প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে মিয়া চাঁনের অভিনন্দন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁ হবে পুরো নারায়ণগঞ্জের আকর্ষণ: এমপি মান্নান  বন্দরে ৪ ওয়ারেন্টভূক্ত আসামীসহ বিভিন্ন অপরাধে ৭ জনকে গ্রেপ্তার  বিএনপি নেতা সালাউদ্দিনের হামলায় আহত ফুটপাতের ডাব বিক্রেতা নয়ন সিদ্ধিরগঞ্জে এক নির্মান শ্রমিকের ম/রদেহ ঝু/লন্ত অবস্থায় উদ্ধার  রুপগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভূমি অফিসের কর্মচারীর মৃত্যু  রূপগঞ্জে একটি পরিত্যক্ত ভবন থেকে পাঁচটি পাইপগান, তিন রাউন্ড গুলির খোসা ও চার কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার  রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে চলাচলের অনুপযোগী মৃত বিড়ালের পাশেই তৈরি হচ্ছে পারোটা! সিদ্ধিরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে প্রশ্ন এড.সাখাওয়াতের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ রক্ষায় গাছ লাগানোর পাশাপাশি রোপিত গাছের পরিচর্যার আহ্বান

নারায়ণগঞ্জের উন্নয়ন ও জনকল্যাণে সমন্বিত উদ্যোগের প্রত্যাশা; প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে মিয়া চাঁনের অভিনন্দন

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি ও সমন্বয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মিয়া চাঁন।

এক অভিনন্দন বার্তায় মোঃ মিয়া চাঁন বলেন, নারায়ণগঞ্জ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক জেলা। এ জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড, শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য এবং বিপুলসংখ্যক মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে সড়ক যোগাযোগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ওতপ্রোতভাবে জড়িত। ফলে জেলার সার্বিক উন্নয়নে কার্যকর সমন্বয় ও দায়িত্বশীল তদারকি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আশা প্রকাশ করেন, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের দায়িত্বশীল ভূমিকা ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে নারায়ণগঞ্জের যোগাযোগব্যবস্থা, সড়ক অবকাঠামো, জননিরাপত্তা এবং নাগরিক সেবার মান আরও উন্নত হবে। একই সঙ্গে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করার মাধ্যমে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।

মিয়া চাঁন আরও বলেন, নারায়ণগঞ্জের মানুষের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও নাগরিক দুর্ভোগ নিরসনে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। বিশেষ করে যানজট নিরসন, সড়ক সংস্কার ও উন্নয়ন, নিরাপদ যোগাযোগব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন এবং জনবান্ধব নাগরিক সেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি।

তিনি নবনিযুক্ত প্রতিমন্ত্রীর সুস্বাস্থ্য, সাফল্য ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন এবং নারায়ণগঞ্জের উন্নয়ন ও জনকল্যাণে তার কার্যকর ভূমিকা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।