, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের সাবেক নেতা জাকিরসহ গ্রেপ্তার দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকিরকে অব্যাহতি নির্ভয়ে অভিযোগ করুন, চাবি থাকবে আমার কাছে’- অভিভাবকদের আশ্বাস আবুল কাউসার আশার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার ৯ নারায়ণগঞ্জ বিএনপি ঐক্যবদ্ধ, অপশক্তি মোকাবিলায় শতভাগ প্রস্তুত: নজরুল ইসলাম আজাদ সিদ্ধিরগঞ্জে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় আলমের যাবজ্জীবন বন্দরে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা শ্যামল মৃধাসহ গ্রেপ্তার ১২ ফতুল্লা থানা কৃষকদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে মামলা ফতুল্লা বাজারে মিষ্টিতে ক্ষতিকর রং ও হাইড্রোস, ৩ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

দীর্ঘদিনের ভোগান্তি দূর করতেই ড্রেন ও রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: রিয়াদ চৌধুরী 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুরে ড্রেন নির্মাণকাজ ও নতুন সংস্কার হওয়া সড়কের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ও তরুণ উদ্যোক্তা রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে ফতুল্লার লালপুর পৌষাপুকুর এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ উন্নয়নকাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, “লালপুর পৌষাপুকুর পাড় এলাকা জনবহুল একটি অঞ্চল। দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ অবহেলিত এবং নানা সমস্যায় জর্জরিত ছিল। সবচেয়ে বড় সমস্যা ছিল জলাবদ্ধতা। এই জলাবদ্ধতার কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতো।”

তিনি আরও বলেন, “এলাকার দীর্ঘদিনের ভোগান্তি দূর করতেই এই ড্রেন ও রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের স্বস্তি ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও জলাবদ্ধতা রোধ ও সড়ক ব্যবস্থার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হবে।”

এলাকাবাসীরা জানান, বর্ষাকালে ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থা, জলাবদ্ধতা এবং ভাঙাচোরা সড়কের কারণে চরম ভোগান্তির শিকার হতে হতো। রাস্তা সংস্কার ও নতুন ড্রেন নির্মাণকাজ শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন ৪নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন, লালপুর-পৌষাপুকুর পাড় পঞ্চায়েত কমিটির সভাপতি মোসলেম উদ্দিন মুসা, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু, থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আল আমিন, থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির, থানা বিএনপির সহ-প্রচার সম্পাদক মিলন ঢালি, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাদল প্রধান, স্বেচ্ছাসেবক দল নেতা হারুনুর রশীদ ও আরিফ প্রধান, ইউনিয়ন ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি মিঠু খান, সাধারণ সম্পাদক সৈকত রাজ, নাঈম ও সেলিম প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।