বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
শব্দদূষণ রোধে সদর উপজেলায় চারটি যানবাহনকে জরিমানা  সোনারগাঁয়ে অবৈধভাবে মজুত করা ২,৬০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা  রূপগঞ্জে এক শিক্ষার্থী অপহরণের চারদিন পর উদ্ধার ; ১ জন গ্রেপ্তার  থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি সিদ্ধিরগঞ্জে একটি ঝোপ থেকে উদ্ধার  শহরে পুনর্বাসনের দাবিতে হকারদের বিক্ষোভ মিছিল নারায়ণগঞ্জ সদরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পুষ্টিহীনতা দূর করে সুস্থ ও মেধাবী জাতি গঠনই আমাদের লক্ষ্য ;ডিসি মো:রায়হান কবির সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা রূপগঞ্জ ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলসহ ছিনতাইকারী গ্রেপ্তার বন্দরে ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি সিদ্ধিরগঞ্জে একটি ঝোপ থেকে উদ্ধার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

জুলাই গণঅভ্যুত্থানের সময় সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১। বুধবার (২৯ এপ্রিল) ভোর রাতে সিদ্ধিরগঞ্জের অবদা কলোনি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, নিয়মিত টহল চলাকালে গোপন সংবাদ আসে যে, ওয়াবদা কলোনির পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশপথের দেয়ালে ঝোপঝাড়ের ভেতর কসটেপে মোড়ানো সন্দেহজনক একটি বস্তু পড়ে আছে।

পরে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ সেমি অটোমেটিক ৫৪ চায়না পিস্তল এবং ১২ বোর শর্টগানের এক রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

র‌্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত পিস্তল ও গুলি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে র‌্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।