মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নবনিযুক্ত এনডিএ- চেয়ারম্যান’কে নাঃগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক সদস্য আবুল বাসার বাদশা ও আশিকুর রহমান অনি’র ফুলেল শুভেচছা  ফতুল্লা থেকে অপহৃত দুই বছরের এক শিশুকে উদ্ধার;গ্রেপ্তার ২ যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি” প্রতিপাদ্যে শুরু হলো নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জে বিভাগীয় কমিশনারের দিনব্যাপী নানা প্রকল্পের উদ্বোধন ও সরকারি দপ্তর পরিদর্শন বন্দরে স্কুল ভবনের নিচতলায় এলপি গ্যাস সিলিন্ডারের ব্যবসা ; ঝুঁকিতে শত শত শিক্ষার্থী আড়াইহাজারে স্ত্রীর গলা টিপে হত্যাচেষ্টার ভিডিও ভাইরাল, স্বামী গ্রেপ্তার এনডিএ- চেয়ারম্যানকে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের সভাপতি তাজুল ইসলামের ফুলেল শুভেচছা এনডিএ- চেয়ারম্যানকে নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডি এইচ বাবুল ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন ও অঙ্গ সংগঠনের ফুলেল শুভেচছা  ফতুল্লায় যৌথ অভিযানে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৭ জন গ্রেপ্তার 

তোফাজ্জল ভাইয়ের মতো সাংবাদিক থাকলে গডফাদার-মাদার সৃষ্টি হবে না; সন্ত্রাস-দখলদারিত্ব থাকবে না : এড.টিপু

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমরা অন্যায়কে কখনো মেনে নেই নাই। তোফাজ্জল ভাইও মেনে নেন নাই। অন্যায়কে মুখের উপর প্রতিবাদ করার মতো একজন লোক ছিলেন তোফাজ্জল ভাই। আপনার চাওয়া-পাওয়ার কিছু না থাকলে আপনার কলম থেমে থাকবে না। আপনাকে কেউ থামিয়ে রাখতে পারবে না। তোফাজ্জল ভাই ছাত্র জীবন থেকে প্রতিবাদী ছিলেন, স্পষ্টবাদী ছিলেন। কখনো কোন প্রতিবন্ধকতা তাকে দাবিয়ে রাখতে পারে নাই। একসময় সত্য লেখার কারনে গডফাদাররা তাকে ধরে নিয়ে নির্যাতন করে জেলে পাঠিয়ে দিয়েছিলেন। যেই কোন সংবাদ সংগ্রহ করতে উনি রিকশা দিয়ে যেতে না পারলে, হেটে যেতেন; কেননা উনার মুল উদ্দেশ্য ছিলো সংবাদ সংগ্রহ করা ও পরিবেশন করা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন মারা যান, তখন তার জানাজায় লাখ লাখ মানুষ উপস্থিত হয়েছিলেন। কারণ, তার প্রতি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতাবোধ ছিলো। অপরদিকে আরেকজন নেতা মারা গিয়েছিলেন ১৯৭৫ সালে, জানাজা দেওয়ার লোকও ছিলো না।

শনিবার (১৮ জানুয়ারি) বাদ জোহর শিল্পকলা একাডেমিতে আয়োজিত প্রয়াত সাংবাদিক তোফাজ্জল হোসেনের স্মরণে শোক সভায় উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। দারুল ইশাবা হোসাইরিয়া খানকা শরীফের উদ্দ্যেগে শোক সভাটির আয়োজন করা হয়।

তিনি বলেন, আমি মনে করি, তোফাজ্জল ভাইয়ের মতো সাংবাদিক নারায়ণগঞ্জে আরো প্রয়োজন। তার মতো সাংবাদিক থাকলে আর কোন গডফাদার সৃষ্টি হবে না, গডমাদার সৃষ্টি হবে না; সন্ত্রাস-দখলদারিত্ব থাকবে না। সাংবাদিকতা আর রাজনীতি করতে গেলে কেউ খুশি হবে আবার কেউ নারাজ হবেই। তোফাজ্জল ভাই যদি কাউকে কোন কষ্ট দিয়ে থাকলে তাকে ক্ষমতা করে দিবেন। তার মতো নির্লোভ মানুষ সমাজে খুব কম।

সাংবাদিকদের উদ্দেশ্যে টিপু বলেন, যাই করবেন দায়িত্ব নিয়ে করবেনা। অন্যায় এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন, ইচ্ছাকৃত ভাবে কিছু করবেন না। আমি যা করি তাই লিখবেন। আমি অপরাধ করলে সেটা লিখবেন, আমি ভালো কাজ করলে সেটাও লিখবেন। আমি মনে করি, তোফাজ্জল ভাইয়ের মতো সাংবাদিক নারায়ণগঞ্জে আরো প্রয়োজন। তার মতো সাংবাদিক থাকলে আর কোন গডফাদার সৃষ্টি হবে না, গডমাদার সৃষ্টি হবে না; সন্ত্রাস-দখলদারিত্ব থাকবে না। সাংবাদিকতা আর রাজনীতি করতে গেলে কেউ খুশি হবে আবার কেউ নারাজ হবেই। তোফাজ্জল ভাই যদি কাউকে কোন কষ্ট দিয়ে থাকলে তাকে ক্ষমতা করে দিবেন। তার মতো নির্লোভ মানুষ সমাজে খুব কম।

শোক সভায়- বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমদ, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক ফতেহ মো: রেজা রিপন, দৈনিক অগ্রবাণীর সম্পাদক স্বপন চৌধুরী, জাতীয় দৈনিক সমকালের জেলা প্রতিনিধি শরিফ উদ্দিন সবুজ, দৈনিক সংবাদ এর চিফ রিপোরর্টার সালাম জুবায়ের, প্রবিন সাংবাদিক আবুল হোসেন, সাংবাদিক নুরুল ইসলাম নুরু জেলার বিভিন্ন পর্যায়ে সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।