, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১৪০ জন গ্রেফতার, মাদকসহ বিপুল পরিমাণ অবৈধ দ্রব্য উদ্ধার সাত দিন পর ঢাকার মুগ্ধা থেকে নিখোঁজ সিয়ামকে উদ্ধার করল নারায়ণগঞ্জ ডিবি রাত পোহালেই রেড ক্রিসেন্ট নির্বাচন, একমাত্র তরুণ প্রার্থী নিরব রায়হান তরুণদের উদ্যোগে পুনরায় প্রাণ ফিরছে আরামবাগ যুব সংঘে, শুরু হলো ক্লাব নির্মাণকাজ রেড ক্রিসেন্ট নির্বাচন ঘিরে নবী হোসেন-টিপুর প্যানেলের পরিচিতি সভা, ভোট চাইলেন এমপি আবুল কালাম ১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধের আল্টিমেটাম এমপি মান্নানের অপুর উদ্যোগে নাসিক ৮ নম্বর ওয়ার্ডে পানির সংকট নিরসনে দুটি সাবমারসিবল পাম্প উদ্বোধন সাখাওয়াতের ডাইস-কেমিক্যাল ও জ্বালানির মূল্যবৃদ্ধি: ন্যূনতম ডাইং চার্জ পুনর্নির্ধারণের দাবি অটোরিকশা ডাম্পিংয়ের নামে চাঁদাবাজি বন্ধের হুঁশিয়ারি, দুই সপ্তাহে বৈধ গাড়ির হিসাব চূড়ান্ত সিদ্ধিরগঞ্জ থানা ও ৮ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প, অপুর ব্যবস্থাপনায় উদ্বোধন করলেন প্রশাসক সাখাওয়াত

তরুণদের উদ্যোগে পুনরায় প্রাণ ফিরছে আরামবাগ যুব সংঘে, শুরু হলো ক্লাব নির্মাণকাজ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল ১০ নং ওয়ার্ডে অবস্থিত সরকারি নিবন্ধনপ্রাপ্ত সামাজিক সংগঠন ‘আরামবাগ যুব সংঘ’-এর কার্যক্রম পুনরায় সচল করার উদ্যোগ নিয়েছেন এলাকার একদল তরুণ। দীর্ঘদিন ধরে কার্যক্রম বন্ধ থাকা সংগঠনটিকে নতুন করে সংগঠিত করার পাশাপাশি ক্লাবটির অবকাঠামো পুনর্নির্মাণের কাজও শুরু হয়েছে।

একসময় এলাকার সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল আরামবাগ যুব সংঘ। বিভিন্ন সামাজিক উদ্যোগ ও জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি স্থানীয় মানুষের কাছে পরিচিতি লাভ করে। তবে সময়ের ব্যবধানে নানা কারণে সংগঠনটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। একপর্যায়ে ক্লাবটিও বিলুপ্ত হয়ে পড়ে।

দীর্ঘদিনের সেই স্থবিরতা কাটিয়ে সংগঠনটিকে আবারও সক্রিয় করার প্রত্যয়ে এগিয়ে এসেছেন এলাকার একঝাঁক উদ্যমী তরুণ। তাঁদের সম্মিলিত প্রচেষ্টা ও প্রবীণ সদস্যদের সহযোগিতায় সংগঠনটির পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার পাশাপাশি নতুন প্রজন্মকে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (৩০ অক্টোবর) সকালে আরামবাগ যুব সংঘের প্রবীণ সদস্য, স্থানীয় মুরুব্বি ও তরুণদের উপস্থিতিতে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ক্লাবটির পুনর্নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

ক্লাবটির নির্মাণকাজে সার্বিক সহযোগিতা করছেন আরমান হোসেন। তাঁর সহযোগিতা ও তরুণদের সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘদিনের বন্ধ সংগঠনটিকে নতুনভাবে গড়ে তোলার কার্যক্রম এগিয়ে চলছে।

এ সময় উপস্থিত ছিলেন আরামবাগ যুব সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী নাজুল ইসলাম বাবুল, সহ-সভাপতি মোশারফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক আহামেদ আলী কুটুম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আসলাম মিয়া, কার্যকরী সদস্য মো. লিয়াকত আলী লেকু, মোস্তফা কামাল জিহাদী, মাওলানা মো. তোতা মিয়া, মো. আরমান হোসেন, তমুজউদ্দিন মুন্সি, বোরহানউদ্দিন, আব্দুর রাজ্জাক, তাজুল ইসলাম সরদার, আক্তার হোসেন, ইয়াদ আলী, খোকন মিয়া ও আসাদুর জামান রবিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ ছাড়া সংগঠনটির কার্যক্রম পুনরায় সচল করতে নিরলসভাবে কাজ করে যাওয়া তরুণদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আরবি, মো. আরাফাত হোসেন, মো. সারজিল, মো. আসিফ, মো. মেহেদী, মো. সেলিম, মো. রাকিব হোসেন সাগর, মো. সুবন শোভন, মো. মাসুদ সাব, মো. ফাহিম, সুবন জুনিয়র, ইয়াসিন, মারুফ, রবিমুল, জয়, বলাহারিয়ার নাজিম, মো. জাহিদ, মো. সাকিল, জিসান, তানাভির, রাব্বি, দেলা নাসিম ও হৃদয়সহ আরও অনেকে।

স্থানীয়দের প্রত্যাশা, নতুন প্রজন্মের এই উদ্যোগের মধ্য দিয়ে আরামবাগ যুব সংঘ আবারও তার পুরোনো গৌরব ফিরে পাবে। ক্লাবটি পুনর্নির্মাণের পাশাপাশি সংগঠনের নিয়মিত কার্যক্রম চালু হলে এলাকার তরুণদের সুস্থ সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা, সামাজিক সচেতনতা ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরি হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রবীণদের অভিজ্ঞতা ও তরুণদের উদ্যমের সমন্বয়ে আরামবাগ যুব সংঘ ভবিষ্যতে এলাকার সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।