, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে মাদক-ছিনতাই-চাঁদাবাজিতে মানুষ জর্জরিত: পুলিশ সুপার সোনারগাঁয়ে জমি বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও গণসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর আড়াইহাজার বাজার মসজিদে মিলল পুলিশের লুট হওয়া পিস্তল, গুলি জনকল্যাণে রাজনীতি করতে হবে: এনডিএ চেয়ারম্যান রাজিব সোনারগাঁওয়ে ডাকাত বিভিন্ন অপরাধে গ্রেফতার-১০ রূপগঞ্জে ১৮৪ বোতল ESKUFসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে যুবককে গণপিটুনি, ভেঙে গেল দুই পা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপি নেতা হীরা সরদার সোনারগাঁয়ে দ্রুতগামী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর নিহত

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও গণসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

রূপগঞ্জ প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সম্মিলিতভাবে গণসচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এবং রূপগঞ্জ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে গণসচেতনতা সৃষ্টি করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, প্রতিদিন সকালে স্থানীয় বাসিন্দারা সম্মিলিতভাবে নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিলে ডেঙ্গুর বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা ও সহযোগিতাও জরুরি।

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন প্রসঙ্গে সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, হাসপাতালটিকে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতালে উন্নীত করার অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই এর বাস্তবায়ন কার্যক্রম শুরু করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিবো বলেন, রূপগঞ্জে প্রায় ২০ লাখ মানুষের বসবাস। বিপুল এই জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার জন্য বর্তমানে ৫০ শয্যার একটি সরকারি হাসপাতাল রয়েছে, যা জনসংখ্যার তুলনায় অত্যন্ত অপ্রতুল।

তিনি রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার পাশাপাশি ভবিষ্যতে ২৫১ শয্যায় উন্নীত করার দাবি জানান।

ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৩টি পৃথক বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকেরা কয়েক হাজার রোগীকে চিকিৎসাসেবা দেন। চিকিৎসা শেষে রোগীদের বিনামূল্যে ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, সংরক্ষিত মহিলা আসন-৩২৮-এর সংসদ সদস্য মমতাজ আলো, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন।

এ ছাড়া নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মেডিকেল ক্যাম্পে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।

 

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।