মহানগর প্রতিনিধি :
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ও দ্রুত সুস্থতা কামনা করে তাকে দেখতে গেছেন বৃহত্তম তল্লার কৃতি সন্তান ও সমাজসেবক মনির হোসেন সরদার।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকায় অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন মনির হোসেন সরদার। এ সময় তিনি টিপুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।
সাক্ষাৎকালে মনির হোসেন সরদার বলেন, অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় থেকে দলের সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে তিনি অসুস্থ থাকায় তার দ্রুত সুস্থতা কামনা করছি।
এ সময় তারা দেশের সার্বিক পরিস্থিতি ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন।
পরিবারের পক্ষ থেকেও অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
Leave a Reply