বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে হেরোইনসহ ৭ জনকে গ্রেপ্তার  নারায়ণগঞ্জে ৩০০ শয্যা হাসপাতালে পুনরায় চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম  রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় প্রবাসী মাসুম মিয়া নিহতের ঘটনায় অন্যতম আসামি শাকিল গ্রেফতার সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী বিপ্লব শেখ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার  ভূমি সেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে ফতুল্লায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৩ বন্দরে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ও বর্ষবরণ উদযাপন নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেনকে ফুলেল শুভেচছা জানিয়েছে নারায়ণগঞ্জ ক্লাব নেতৃবৃন্দ  সদর থানা পুলিশের অস্ত্র ও গুলি ছিনতাইয়ের ঘটনায় একজন গ্রেপ্তার  আমরা সকল ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশা নির্বিশেষে একত্রিত হয়ে এ উৎসব উদযাপন করছি: ডিসি

জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে এনসিপি-ছাত্রদলের মধ্যে উত্তেজনা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শহীদ পরিবারের সদস্য ও অংশগ্রহণকারীদের নিয়ে আয়োজিত এক সভায় বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই ঘটনা ঘটে।

জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে অভ্যুত্থান-সংশ্লিষ্টদের স্মৃতিচারণ ও অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ দেওয়া হয়। এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সমর্থকের বক্তব্যে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিরক্তি প্রকাশ করেন এবং কয়েকটি ইস্যুতে স্পষ্ট সমালোচনামূলক মন্তব্য করেন। তার বক্তব্য শেষ হওয়ার পর উপস্থিত ছাত্রদলের কয়েকজন তীব্র প্রতিক্রিয়া জানালে মিলনায়তনে উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়।

দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি কথার লড়াই শুরু হলে তা মুহূর্তেই বাকবিতণ্ডায় রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, এবং এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন চেয়ার ছেড়ে উঠে এসে দুপক্ষকে সংযত থাকার আহ্বান জানান এবং সরাসরি হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন।

পরবর্তীতে মিলনায়তনে পরিবেশ স্বাভাবিক হলে অনুষ্ঠান আবারও পূর্বঘোষিত সূচি অনুযায়ী শুরু হয় এবং সফলভাবে সম্পন্ন হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।