, , ,
শিরোনামঃ
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন সমাজসেবক মনির হোসেন সরদার সিদ্ধিরগঞ্জে ১০ শতাংশ জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকি জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৮ সিদ্ধিরগঞ্জে মাদক, চাঁদাবাজি সহ নানা কর্মকান্ডে বিতর্কিত মোক্তার গ্রেপ্তার নারায়ণগঞ্জে একযোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেফতার সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় ৬১ পাসপোর্ট ও বিভিন্ন দপ্তরের সীলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার বিএনপি নেতার প্রশংসা করে বক্তব্য, সমালোচনায় ফতুল্লা থানার ওসি মাহবুব আলম

জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই গ্রেফতার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত আবদুল্লাহর ছোট ভাই ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য সানজিদ হাসনাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া এলাকার রেইন ফরেস্ট ইকো রিসোর্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মোগরাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রেইন ফরেস্ট ইকো রিসোর্টে অবস্থানরত সানজিদ হাসনাতকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সানজিদ হাসনাতের বয়স ৪৪ বছর। তিনি মৃত আবুল হাসনাতের ছেলে।

পুলিশ জানিয়েছে, সোনারগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে সানজিদ হাসনাতকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাকে আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।